বাঘ বনাম বেড়াল

Jun 21, 2011
অনেকে বলেন বাংলার বাঘ সুন্দরবনেই ভাল মানায় এমনকি চিড়িয়াখানায়ও মানায় না কিন্তু তার সমস্যা কি সেটা কি ভেবে দেখেছেন অনেকেই বলছেন সুন্দরবন গাছশুন্য হচ্ছে ফলে একসময় বাঘশুন্য হবে এটাই তো স্বাভাবিক আর চিড়িয়াখানায যে দুচারখানা আছে তাদের খাবার যায় যারা চিড়িয়াখানা দেখাশোনা করেন তাদের পেটে ফলে তারাও কতদিন টিকবে বলা কঠিন এইবেলা বিকল্প ব্যবস্থা করে রাখাই ভাল
বিজ্ঞান এখনও এতটা অগ্রগতি লাভ করেনি যে ল্যাবরেটরীতে বাঘ তৈরী করবে আর করলেও সেটা থাকবে কোথায় সেটাও বড় প্রশ্ন সহজ সমাধান হতে পারে সমাজ
আবার তাতেও সমস্যা অনেক সত্যিকারের চারপাঅলা বাঘ যদি ফুটপাতে ঠেলাঠেলি করে চলতে শুরু করে তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন কি?

চুরিতে সমস্যা কোথায়

Jun 17, 2011
মানুষের স্বাভাবিক প্রবনতা অল্পের থেকে বেশি পছন্দ করে। অল্প টাকা, অল্প খাবার, ছোট বাড়ি, ছোট গাড়ি যাই বলুন না কেন তারচেয়ে বেশিটাকা, বেশি খাবার, বড় বাড়ি, বড় গাড়ি অনেক বেশি প্রিয়। বড় থাকতে কেউ ছোটর দিকে চায় না। এমনকি উপন্যাসের কাছে ছোটগল্প পাত্তা পায় না।
কাজেই মানুষ ছোট বিষয় বাদ দিয়ে বড় বিষয় নিয়ে মাথা ঘামাবে এটাই স্বাভাবিক। যদি আলোচনা করতেই হয় তাহলে ভিক্ষুক কিংবা বেকারকে নিয়ে সময় নষ্ট করে কে, তারচেয়ে বরং প্রধানমন্ত্রী, মন্ত্রী, নেতা কিংবা বিরোধী দলের নেতাদের নিয়ে মাথা ঘামানো মানায়। নির্বাচনের কথাই যদি বলতে হয় তাহলে এমন নির্বাচনের কথা আলোচনা করা উচিত যেখানে জিতে প্রধানমন্ত্রী হওয়া যায়। ছোটখাট নির্বাচন আলোচনা থেকে দুরে থাকবে, খবর থেকে দুরে থাকবে এটাই তো স্বাভাবিক। অন্তত যতক্ষন না খুনখারাপির মত কিছু না ঘটে। অথবা খবর বলার মত ঘটনা না ঘটে।
কখনো কখনো ঘটনা ঘটে। তখন খবর হয়। এমনই এক খবর। ইউপি নির্বাচনে সদস্য পদের একজন প্রার্থী বলেছেন, তিনি জীবনে বহুলোকের গরু-ছাগল-হাস-মুরগী সহ বহুকিছু চুরি করেছেন। তাকে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন, তিনি সবার চুরি করা জিনিষপত্র ফেরত দেবেন।
এবং তিনি নির্বাচনে জয়ী হয়েছেন।

কুকুর খারাপ না

Jun 15, 2011
ইসলাম ধর্মে কুকুর নিষিদ্ধ প্রানী। কারনটা খুব সামান্য, কিছু খারাপ কাজ করাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। খুব খারাপ নিশ্চয়ই বলা হয়নি। বাংলা ভাষায় প্রবাদ রয়েছে কুকুরের জন্য মুগুর। একমাত্র লাঠিপেটা করলে কুকুরকে কথা শোনানো যায়।
কথাটায় কিছুটা বাড়াবাড়ি রয়েছে একথা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। কেউ যখন বলেন কুকুরের মত অকৃতজ্ঞ তখন বরং সেটা একেবারে মিথ্যে (আইনের ভাষায় অসত্যও বলতে পারেন)। কারন কুকুর আর যাই করুক অকৃতজ্ঞ হয় না। কখনো মনিবের বিরুদ্ধে যায় না। বরং জানা না থাকলে শুনে আশ্চর্য হতে পারেন মানুষের প্রথম বন্ধু হয়েছিল যে প্রানী সেটা কুকুর। আদিকালে শিকারের সময় পাশে থেকে সাহায্য করত। নিজের জীবন বিপন্ন হলেও পাশ থেকে সরে যেত না।

পাগলে কিনা বলে

Jun 14, 2011
মনস্তত্ববিদ বলেন আসলে পাগল বলে কিছু নেই প্রত্যেক ব্যক্তির চিন্তার নির্দিষ্ট ধরন থাকে ধরন শব্দটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে বাংলায় প্যাটার্ন বলতে পারেন সেই প্যাটার্নের সাথে মিল করে একজন অপরজনকে বিশ্লেষন করে যখনই গড়মিল দেখা যায় তখন তাকে পাগল সাব্যাস্ত করে
একজন শিশুকে সেই অর্থে অনায়াসে পাগল বলতে পারেন তাদের হিসেব বয়স্কদের হিসেবের সাথে মেলে না শিশু আর যাই ভাবুক কিভাবে অনেক টাকার মালিক হবে সেটা ভাবে না তাদের জগত আলাদা সবই পাওয়া যায়, সবই হওয়া যায় কিছু করতে হয় না একমাত্র পাগলই কিছু না করে সবকিছুর মালিক হতে আশা করে
শিশুদের সাথে কথা বলার সমস্যাও অনেক অন্তত যদি কথায় কথায় ধমক দেয়ার অভ্যেস না থাকে ধমকে তারা আর শিশু থাকে না, পাগলামি ছেড়ে বাস্তববাদি হয় একথা যদি মাথায় থাকে সেক্ষেত্রে অনেক সময়ই তাদের প্রশ্ন সামলানো কঠিন হয়ে দাড়ায় অনেকসময় রীতিমত নাজেহাল অবস্থায় ফেলে নিজের বুদ্ধি জাহির করতে চায়য়
যেমন ধরুন, মানুষ কোন শব্দ সবচেয়ে বেশি বলে ?
মানুষের কাছে নিজের নাম সবচেয়ে প্রিয় শব্দ একথা অনেকবার শুনেছি কিন্তু সেটা উত্তর হতে পারে না কেউ নিশ্চয়ই নিজের নাম উচ্চারন করে না সবসময় আমার বুদ্ধিতে বলে সম্পর্ক বিষয়ক শব্দ যা কমবেশি সকলেই কথার শুরুতে-মাঝে-শেষে ব্যবহার করে কিন্তু এর প্রশ্নের কারন নিশ্চয়ই সেটা না এখনও বুঝে ওঠেনি কাউকে ঘায়েল করার জন্য মোক্ষম শব্দ খুজতে হয়, সেগুলি অনবরত ব্যবহার করতে করতে ঠোটস্থ করতে হয় এর বক্তব্য নিশ্চয়ই আলাদা
তাকেই উল্টো প্রশ্ন করতে হয়, কোন শব্দ ?

বাউন্ডুলে জিন্দাবাদ

Jun 13, 2011
রাহুল সাংকৃত্যায়ন একখানা বই লিখেছিলেন ভবঘুরে শাস্ত্র নামে আপনি যদি ভবঘুরে হতে চান তাহলে কিভাবে হবেন তার বিবিধ বর্ননা অন্যকথায় কিভাবে তারপথে চলবেন সম্ভ্রান্ত পরিবারের সদস্য হয়েও তিনি ছোটবেলায় বাড়ি থেকে পালিয়েছিলেন একবার ধর্ম বদল করলেন, তাতেও সন্তুষ্ট না হয়ে ধর্মত্যাগ করে কম্যুনিষ্ট হলেন তারচোখে মহাত্মা গান্ধী ছিলেন ভন্ড আপনারাও তাকে অনুসরন করে দলভারী করবেন এটাই নিশ্চয়ই তার কাম্য ছিল
সৈয়দ মুজতবা আলীও নিজেকে ভবঘুরে ভাবতেন নিশ্চিন্তে ঘুরে বেড়াতেন দেশ-বিদেশ তিনিও ভবঘুরে শব্দটি ব্যবহার করেই লিখেছেন
আপনি ভবঘুরে দেখেছেন কি ?
হয়ত দেখেন নি অন্তত বুকে-পিঠে ভবঘুরে লিখে ঘুরে বেড়ানো কাউকে যখন দেখেননি সবাই তো আর তাদের মত লিখে অন্যের দৃষ্টি আকর্ষন করতে পারেন না
বুকে-পিঠে লেখা হয় দৃষ্টি আকর্ষনের জন্যই নানারকম লেখা কারো জামায় লেখা, দেখতে যেমন খেতেও তেমন খেয়ে দেখবেন নাকি!
এরই মধ্যে চোখে পরল চমকে ওঠার মত লেখা, বাউন্ডুলে

মহত্ব থেকে লাভ

Jun 11, 2011
মহত ব্যক্তিরা মহত কথা বলেন...
অনেকে হয়ত এরই মধ্যে অস্ত্র তৈরী করে ফেলেছেন। মনে মনে বলছেন, আরে ব্যাটা ওই কথা কি আমার থিক্যা বেশি জানস। আমি কি জানি না মহত ব্যক্তি কি, মহত কথা কি ?
কাউকে মহত ব্যক্তি চেনানো কিংবা মহত কথার উদাহরন দেয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বরং একটু ঘুরিয়েই বলি। অনেক সময় মহত্ব সরাসরি ধরা পড়ে না, সামান্য হলেও দৃষ্টি এড়িয়ে যায়। এতে আপনার মহত্ব কমছে না। নিজেকে মহত ধরে নিয়েই মহত্বের খাতিরে এই সামান্য বিষয়টি এড়িয়ে যান।
কথা হচ্ছে, মহত ব্যক্তিরা মহত কথা বলেন। তারা কখনোই খারাপ দিক দেখেন না, যাকিছু ভাল, যাকিছু আশাবাদি সেদিকেই দৃষ্টি দেন। ওই যে অর্থমন্ত্রীর কথাই ধরুন না কেন। তিনি মহত বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে বললেন শেয়ারবাজারে সবাই সর্বশ্রান্ত হয়নি, কিছু মানুষ টাকা কামিয়েছে। এটাই মহত্ব। ওই কিছু মানুষের যে উপকার হয়েছে তাকে স্বিকৃতি দিন।
কিংবা প্রধানমন্ত্রী যখন বললেন হরতালে পরিবেশ দিবসে পরিবেশ রক্ষা হয়েছে। কলকারখানা বন্ধ- গাড়ি চলাচল বন্ধ। সপ্তাহে একদিন এমন হলে কার্বনের টাকা আমাদের হাতে না এসে যায় না। সাথেসাথে সায় দিয়েছে বিরোধীদলও (এটাই বরং বিরল ঘটনা)। তারা আরো উতসাহে দুদিন হরতাল ডেকেছে। মহতের খাতায় নাম লেখানোর চেষ্টা আরকি।
 

Browse