কাল্পনিক টক শো

Oct 6, 2011
এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক, কাহারও সাথে মিল ঘটিলে সেজন্য লেখক দায়ী নন এধরনের ডিক্লারেশন গল্পে-উপন্যাসে-নাটকে-সিনেমায় পাওয়া যেত কেন পাওয়া যেত সেটাও আপনার জানা আপনি গল্প লিখে বা নাটক করে ইংরেজদের সমালোচনা করবেন, জনগনকে খেপিয়ে তুলবেন সেটা হবে না কাজেই আইন অনুযায়ী সেটা শাস্তিযোগ্য
১৯৪৭ সালে ইংরেজরা এদেশ থেকে চলে গেছে কারন নিয়ে অনেকে অনেক মত দিতে পারেন দ্বিতীয় মহাযুদ্ধে তাদের ক্ষতি থেকে শুরু করে পরিবর্তিত বিশ্ব সবকিছুই কারন যাই হোক, বাস্তবতা হচ্ছে তাদের বেশকিছু আইন (সামান্য হলেও) পরিবর্তন হয়েছে স্ পিরিবর্তনের সুর ধরে ওই ডিক্লারেশন এখন চোখে পড়ে না আজকাল খোলাখুলি ভাবেই গল্প লেখা যায়
আসলেই কি ?

উল্টোপিঠের দেশ

Oct 3, 2011
ঢেউ বিষয়টি এমন যা একবার তৈরী হলে চারিদিকে ছড়ায়। বাধা দিলে শক্তি বৃদ্ধি পায়। পথে যাকিছু আছে তাকে আলোড়িত করে।
মধ্যপ্রাচ্যের গনআন্দোলনকে ঢেউ হিসেবেই উল্লেখ করা হয়েছিল। এদেশ থেকে পাশের দেশ, সেখান থেকে আরেক দেশ। পশ্চিমা মিডিয়াগুলি দিনরাত ক্যামেরা ধরে রেখেছে সেখানে, বিশ্লেষকরা বিশ্লেষন করেছেন। যাক এতদিনে ওই স্বৈরশাসকদের হাত থেকে রক্ষা পেতে জেগেছে মানুষ। গাগো জাগো। আমরা আছি তোমার সাথে। গাদ্দাফিকে সরাও, অস্ত্র-অর্থ যা প্রয়োজন হয় সব দেব। সিরিয়ার জনগন জাগো, নেতাকে সরাও। আরব বিশ্ব জাগো, স্বৈরশাসকদের সরাও। কারজাইয়ের মত কাউকে খুজে বের কর। আমরা সবসময় জনগনের পক্ষে। একমাত্র প্যালেষ্টাইন বাদে। সেখানে জনগন বলে কিছু নেই।

গনতন্ত্রের সার্কাস

Oct 2, 2011
বাংলাদেশের স্কুলের পাঠ্যবইতে লিংকনের গ্যাটিসবার্গ এড্রেস পড়ানো হয়। ফল হয়েছে এটাই যে কারো যদি ইয়েস-নো-ভেরি গুড পর্যায়ের ইংরেজিও জানা থাকে সে দিব্বি গনতন্ত্রের সংজ্ঞা আউড়ে যেতে পারে। গনতন্ত্র নিয়ে কথবার্তা উঠলে আবৃতি করে দিতে পারে দুলাইন। আর নির্বাচনের প্রসংগ থাকলে তো কথাই নেই। আমরা দেখে শুনে বুঝে যাচাই করে সত, প্রতিভাবান, দেশপ্রেমিক, যোগ্য ব্যক্তিকে ভোট দেব। আগে অনেক ভুল করেছি, আর ভুল করছি না। এবার ভোট দিয়ে গনতন্ত্র হাজির করে ছাড়ব। ব্যাটা যাবে কতদুর ?
সংসদ কতটুকু গনতন্ত্র দেয় সে প্রশ্ন করেছিল গাই ফকস নামে এক বৃটিশ ৪০০ বছর আগে। গনতন্ত্র মানে সুন্দর একখানা বিল্ডিং এ বসে বড়বড় বুলি কপচানো না, জনগনকে পিটিয়ে অনুগত রাখা না। গনতন্ত্র মানে জনগনের উপকার করা। এমন একটা ব্যবস্থা যেখানে জনগন সরকারকে ভয় করে না, সরকার জনগনকে ভয় করে। তার সেই বক্তব্য সে মুখে বলেই ক্ষান্ত হয়নি, রীতিমত বারুদ দিয়ে উড়িয়ে দিতে চেষ্টা করেছিল পার্লামেন্ট বিল্ডিং। জনগনের ওই বিল্ডিং প্রয়োজন নেই, প্রয়োজন বেচে থাকার মত আশা।

ডিজিটাল পুলিশ

Sep 28, 2011
আপনি যদি ঢাকা শহরে ফার্মগেট এলাকায় যায় এবং ধাক্কা-গুতো-ট্রাফিকজ্যাম এড়িয়ে ওপরদিকে তাকানোর সুযোগ পান তাহলে জ্বলজ্বল ডিজিটাল বানী দেখতে পাবেন, ‌পুলিশের বৈধ আদেশ মেনে চলুন
ফার্মগেট এলাকায় থেকে একথার মর্ম উদ্ধার করা কঠিন সত্যি বলতে কি পুরো বাংলাদেশে যেমন ট্রাফিক জ্যাম এবং গুতোগুতির মধ্যে থাকে তাতে এধরনের বানী মস্তিস্কে প্রবেশ করার মত অবস্থা থাকে না তারপরও যদি কোনভাবে সেটা ঘটেই যায়,
আপনি হয়ত ভাবতে শুরু করলেন কথাটার মানে কি পুলিশ বৈধ আদেশ দিলে মানতে হবে, অবৈধ আদেশ দিলে না মানলেও চলবে তারমানে আগে হিসেব করতে হবে আদেশটা বৈধ না অবৈধ বাস্তবে বিষয়টা ঘটবে কিভাবে
পুলিশ আপনার কাছে ঘুষ চাইলে সেটা নিশ্চয়ই অবৈধ (কারনে-অকারনে তারা সেটা চাইতেই পারে কটাকাই বা বেতন পায় বেচারা) সেটা দেবেন না পুলিশ ছিনতাই, ডাকাতির ঘটনাও ঘটায় তখন তাদের কথা মানবেন না ফল হিসেবে আপনার নামে ছিনতাই-ডাকাতির মামলা দেয়া হবে সেই মামলার তদন্তও করবে পুলিশ কেমন যেন গোলমেলে ঠেকছে বিষয়টা

ফাউ ইনকাম

Sep 25, 2011
রাব্বানা আটানা ফির দুআনা দশ আনা, একে একসময় ফাউ ইনকাম বলা হত সামনে হাত (অথবা থালা) বাড়িয়ে এধরনের কিছু কথা আওড়ালে পাওয়া যায় একে ফাউ ইনকাম বলা যুক্তযুক্ত কিনা ভেবে দেখা প্রয়োজন
কেউ যখন সিড়ি বেয়ে চারতলায় উঠে বলেন হাটতে পারি না, সাহায্য দেন তখন আপনাকে মনে করতেই হয় কাজটা খুব সহজ না হাটতে না পেরেও চারতলায় উঠেছে হাটতে পারলে চল্লিশ তলায় উঠতেও আপত্তি ছিল না রীতিমত কষ্ট করে আয়, একে ফাউ বলবেন কেন ?
একসময় অফিসেব বাড়ি আয় হলে তাকেও বলা হত ফাউ ইনকাম, কিংবা উপরি ইনকাম কিন্তু ভেবে দেখেছেন কি এজন্য কত মেধা খরচ করতে হয় বহু টাকা খরচ করে, নেতা-মন্ত্রী ধরে বসার যায়গা পেতে হয় এগুলি অগ্রিম বিনিয়োগ তারপর প্রতিনিয়ত চোখকান খোলা রাখা, কখন কোন ফাইল কতটুকু নড়ল, কার হাতে কত দিতে হবে সব জটিল জটিল হিসেব নিউটনের ক্যালকুলাস এত জটিল হিসেব মিলাতে হিমসিম খেয়ে যায় তাকে বলছেন ফাউ! এ-যে একেবারে রক্ত পানি করা আয়

মাথার ব্যামো

Sep 23, 2011
তার যে এমন মাথার ব্যামো কেউ কি সেটা জানতো ? প্রশ্ন করেছিলেন সুকুমার রায়
কেউ জানত না কারন মাথার ব্যামো দেখা যায় না কোন কারনে প্রকাশ ঘটলে লক্ষন দেখে সেটা সম্পর্কে ধারনা করা যায় যেমন দেখাল সামনে দাড়ানো ওই লোকটা
বেশ নাদুস নুদুস চেহারা, শান্তশিষ্ট মুখ, গোবেচারা ভঙ্গিতে দাড়িয়েছিল দেখে মনে হতে পারে কয়েক ঘন্টা দাড়িয়ে থাকলেও তার কোন পরিবর্তন হবে না কিন্তু পরিবর্তন ঘটল সামনে একটা বাস দেখা গেল এগিয়ে আসছে আর তখনই তার মাথার ব্যামো চাগিয়ে উঠল পড়িমড়ি করে একটা দৌড় দিল, একজনকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে দিল, তারপরের জন্যকে উল্টে ফেলল কোনদিকে বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করে বাস থামার আগেই হাতল চেপে ঝুলে পড়ল
 

Browse