এমন এক শয়তান, নাকে
বসে ধরে কান। শয়তান বলুন আর যাকিছু মনে আসে বলে গালাগালি করুন,
চশমা ছাড়া চলার কথা ভাববেন না। এখন যদি নাও হয়, বয়স
বাড়লে তাকে কান ধরার সুযোগ দিতেই হবে। আর যদি ভাগ্য ভাল
থাকে তাহলে আগেই শুরু করতে পারেন।
সহজ কথা চশমার সুবিধে
অনেক। সারা দুনিয়া লাল দেখতে চান, লাল কাচের চশমা লাগান। সবুজ দেখতে চান সবুজ কাচ লাগান। সাথেসাথে কেল্লা ফতে। সামনের সবকিছু পাল্টে গেছে।
যদি কাচ না পান তাহলে
প্লাষ্টিক কিংবা কাগজ ব্যবহার করেও একই ফল পাওয়া যায়।
একবার ভেবে দেখেছেন
কি এই চশমার কৃতিত্ব কতটা। ট্রাফিক সিগনালের
লাল-সবুজ বাতির কথাই ধরুন না কেন ? পছন্দমত রঙের চশমা লাগান, সবসময়ই লাল অথবা সবুজ
দেখবেন। সবসময় আপনার জন্য রাস্তা ক্লিয়ার অথবা সবসময়ই বন্ধ।