উধোর পিন্ডি বুধোর ঘাড়ে

Oct 20, 2009

সমস্যা সমাধানের সবচেয়ে সহজ পথ তাকে অন্যের ওপর চালান করে দেয়া বোঝা বইতে পারছেন না, অন্যের কাধে চাপিয়ে দিন ফল একেবারে হাতেনাতে যার কাধে চাপানো হয়েছে সে যদি বইতে না পারে তার দোষ নেই কারন বোঝা তার না আর বোঝা যার তাকেও দোষ দেবেন না কারন দায়িত্ব যার কাধে তার সমাজে কোন পদ্ধতি সবচেয়ে প্রাচীন তা নিয়ে গবেষনা হয়নি কখনো যদি কখনো হয় তাহলে নির্ঘা এই পদ্ধতি শীর্ষে অবস্থান করবে

আর শুধু প্রাচীনতার দিক থেকেই বা কেন, জনপ্রিয়তা, ব্যাপকতা সবদিক থেকেই তার ধারেকাছে কেউ যেতে পারে না একবার চারিদিকে দৃষ্টি দিয়ে দেখুন

ঢাকা শহরে চারিদিকে দৃষ্টি দিলে কি দেখবেন উল্লেখ করা প্রয়োজন হয় না রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, এরসাথে ওর গুতাগুতি-ধাক্কাধাক্কি, হাজার হাজার রিক্সা-গাড়ি-বাস-মিনিবাস তাদের মধ্যেই একের সাথে অন্যের গুতোগুতি (থেমে থাকাগুলো বাদ দিয়ে) আর হাজার হাজার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান দেখে মনে করতে পারেন এগুলি সমস্যা যদি সেটাই মনে করে থাকেন তাহলে আপনার বোঝায় ভুল হয়েছে এর সবগুলিই বইছে বুধো এর আসল মালিক উধো আপনি উধোর কারনে বুধোকে দোষারোপ করছেন

মানুষের বিষয়টি একবার ভেবে দেখুন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ? সেকেন্ডে ৩ জন বছরে ২৫ লাখ ৪ বছরে ১ কোটি এদের কোথাও না কোথাও থাকতে হবে, কিছু না কিছু খেতে হবে রাস্তায় ভীড় করেছে একথা বলছেন কেন ? পারলে যাওয়ার যায়গা দেখিয়ে দিন আর রাস্তায় দোকান, হাজার হাজার রিক্সা এসব বলছেন এই মানুষগুলো করবে কি এসব না করে ? চাষের জমি আছে ? কাজ আছে ? কলকারখানা আছে ? শুধু সমস্যাগুলোই দেখছেন এগুলো যে সমস্যার সমাধান সেটা দেখছেন না!

আর গাড়ির কথা বলছেন দেশ উন্নত হলে, সামর্থ্য বাড়লে, অর্থনীতি বড় হলে মানুষ গাড়ি কেনে গাড়ির সংখ্যা বাড়ে আমেরিকায় একজন কৃষকের গাড়ি থাকে না থাকলে সেটাই আশ্চয্যের ব্যাপার দেশ সবসময় তাদের থেকে পিছিয়ে থাকবে এটাই কি চান ? কর্মসংস্থানের বিষয় নাহয় উল্লেখই করলাম না

আসলে এখানে কোন সমস্যা নেই সমস্যা যখন নেই তখন সমাধান করবেন কিসের ?

আর যদি এগুলো দেখতে পছন্দ না করেন, অন্যকিছু আশা করেন, তাহলে উধোর পিন্ডি আগে উধোর ঘাড়ে নেয়ার ব্যবস্থা নিন এইসব লক্ষ লক্ষ মানুষ যেখান থেকে এসেছে তাদের সেখানে থাকার ব্যবস্থা করুন তাদের খাবার প্রয়োজন, সেজন্য কাজ প্রয়োজন সেকাজ সেখানেই করুন সারা পৃথিবীতেই মানুষ গ্রাম থেকে শহরে ছুটছে, শহর থেকে বিদেশে ছুটছে। চীন সরকার টাকা খরচ করে গ্রামে রাস্তাঘাট-ঘরবাড়ি তৈরী করে দিয়ে গ্রামকেই শহর বানিয়েও এই প্রবাহ থামাতে পারছে না। তার বদলে যদি উৎসাহ দেয়া হয়, আভ্যন্তরীন রেমিটেন্স হিসেব কশা হয় তাহলে দেশে অর্ধেক মানুষ ঢাকা শহরে এসে ভীড় করবে।

তাদের একবার শহরে এসে ভীড় বাড়ানো হবে তারপর উসব করে তাদের কয়েকজনকে কোটি টাকা ব্যয়ে আবার ফেরত পাঠাবেন সেটা হয় না এই টাকা পাওয়ার সর্তও সকলের জানা।

আর সাধারন মানুষ কোনভাবে যদি তারা জেনে যায় শহরে গেলে ফেরার জন্য টাকা পাওয়া যায় তাহলে যে ভীড় হবে তা সামলানোর সামর্থ্য কারো নেই

0 comments:

 

Browse