ইতিবাচক - Think Positive

Oct 1, 2009

যদি ইতিবাচক চিন্তা করতে চান, ইতিবাচক কথা বলতে চান, তাহলে ক্রিকেট খেলা দেখুন ক্রিকেটের ধারাভাষ্য শুনুন ব্যাটসম্যান যদি খেলতে না পারে তাহলে গুড বল, যদি খেলতে পারে তাহলে গুড ব্যাটিং ফিল্ডার যদি ধরে ফেলে তাহলে গুড ফিল্ডিং, ধরতে না পারলে গুড শট কিংবা গুড প্লেসমেন্ট এমন ইতিবাচকের উদাহরন মেলা ভার মাঝেমাঝে ফুটবলের ভাষ্যকাররা চেষ্টা করে এর কাছাকাছি যেতে হেরে যাওয়া দলকে বলে সেকেন্ড বেষ্ট টিম তবে ক্রিকেটের তুলনা ক্রিকেটই একেবারে উদাহরনযোগ্য

আমরা আশাবাদি। আশাই একমাত্র ভরসা। টিভির সামনে বসলে বহু আশাবাদি মানুষের আশার বানি শোনা যায়। এটাই ইতিবাচক। ডাক্তার বলেন শুধু ওষুধ খেলেই হবে না মাথে বিশ্বাস করতে হবে সেই ওষুধে অসুখ সারবে। দুইয়ে মিলে অসুখ সাড়াবে। আর মনোবিজ্ঞানীরা তো বলেই বসেন, নিরাস ব্যক্তি নিজের মৃত্যু পর্যন্ত ডেকে আনে। সমাধান একটাই, আশার বানি শোনা, অন্যকে শোনানো। ইতিবাচক দৃষ্টিতে দেখা।

কয়েকমাস ধরে রীতিমত সোরগোল পড়ে গেছে ইন্টারনেটে টাকা আয়ের। পত্রিকায় খবর, বিজ্ঞাপন, মাল্টিমিডিয়া ভিডিও টিউটোরিয়াল, সভা, সেমিনার অনবরত হয়েই চলেছে। যেসব সফটওয়্যারের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে জুমলা। বাংলাদেশের অনেক ওয়েব পেজ এরই মধ্যে সাড়া ফেলেছে এটা ব্যবহার করে, অনেক প্রতিষ্ঠানও বিশেষজ্ঞ ট্রেণিং দিচ্ছে। পুরোপুরি বাংলায় ওয়েব সাইট তৈরী করুন। একেবারে সহজে।

ইচ্ছে করলে তাদের ওয়েব সাইটে একবার ঘুরে আসতে পারেন। বিনামুল্যের সফটওয়্যার, পরিস্কারভাবে লেখা আছে। ডাউনলোড করুন, যাকিছু তথ্য আছে পড়ে দেখুন, ভিডিও টিউটোরিয়াল দেখে নিন ---

এখানেই সামান্য সমস্যা। একবার ক্লিক করেই দেখুন। যেমন স্পষ্টভাবে লেখা ফ্রি তারচেয়েও স্পষ্টভাবে লেখা, বাংলাদেশ থেকে ব্যবহার করা যাবে না।

তাতেও আপত্তি নেই। মোড়ে মোড়ে যখন সিডির দোকান তখন কোথাও না কোথাও পাওয়া যাবে। জানলেন এজন্য wamp/mamp নামে একটা সফটওয়্যার ইনষ্টল করতে হবে। সেটাও ফ্রি। শুধূ ডাউনলোড করার অপেক্ষা। ডাউনলোড লেখা দেখে ক্লিক করলেন।

বাংলাদেশের জন্য না একথা লেখাও তারা প্রয়োজন বোধ করেনি।

আপনি আশাবাদি এবং ইতিবাচক। কাজেই এতে আপনার মনঃকষ্ট হওয়ার কোনই কারন নেই।

আর যদি কোন কারনে বিষয়টি উল্টো হয়, যদি ক্রিকেটে শোনেন ব্যাড বোলিং, ব্যাড শট, ব্যাড ফিল্ডিং কিংবা ব্যাড ডিসিশন তাহলে আপনার মনোভাব ইতিবাচক না হয়ে নেতিবাচক হতেই পারে। আপনি মনে করতে পারেন সারা বিশ্বের জন্য ফ্রি হলেও তা ডিজিটাল বাংলাদেশের আওতার বাইরে। কারন তারা জেনে গেছে মেরুদন্ডহীন এই জাতি কখনো সামনে এসে প্রশ্ন করবে না, কেন ?

0 comments:

 

Browse