দালালকে দালাল বলবেন না

Jul 5, 2009

পরের উপকার করা জগতে সবচেয়ে প্রশংসনীয় কাজ একজন দালাল সবসময় একাজটিই করেন দালাল কখনো নিজের দালালী করেন না, সবসময়ই তিনি পরের দালাল কোন ব্যক্তির, কোন দলের, কোন প্রতিস্ঠানের কিংবা জনগনের যারই হোক না কেন, দালালী দালালীই পরের উপকার করা পরের প্রচার করা, পরের হয়ে কাজ করে দেয়া কখনো কখনো তাতে কিঞ্চিৎ অর্থলাভ হয়, কখনো অর্থলাভ বেশি, কখনো অর্থলাভ ছাড়াই শুধুই আনন্দলাভ হয়, কখনো বিনালাভেই দালালী এমনকি কখনো কখনো নিজের অর্থ-সময়-শ্রম ব্যয় করেও মানুষ দালালী প্রক্রিয়ায় পরের উপকার করেন এমন মহামানবের জন্য কোন প্রশংসাই যথেষ্ট হয় না

দালাল সবসময় তৃতীয় পক্ষ যেমন ধরুন আপনি ব্যথায় কাতরাচ্ছেন একবার ভাবছেন পেটের গ্যাস, একবার মনে হচ্ছে আলসার, আরেকবার মনে হচ্ছে ক্যান্সার কি করবেন কিছুই মাথায় খেলছে না তখন তৃতীয় পক্ষ দেখা দিল তৃতীয় পক্ষ কারন তিনি রোগিও নন ডাক্তারও নন মধ্যস্থতাকারী একহাত প্রসারিত রোগির দিকে আরেক হাত হাসপাতালের দিকে। তারই মাধ্যমে আপনি সুযোগ পেলেন কি হয়েছে জানার ডাক্তার-ক্লিনিক-হাসপাতাল সবকিছু আপনার নাগালে এসে গেল এমন কি দেশে সেবা না পেলে পরের দেশে যাওয়ার ব্যবস্থাও হয়ে গেল আপনি কি এতে কৃতজ্ঞতা স্বীকার করবেন না ?

কিংবা আরো বড় সমস্যায় রয়েছেন জীবনের দিক খুজে পাচ্ছেন না কি পড়বেন, পড়ার পর কি করবেন, কি করলে বাড়ি-বাড়ি-ধন-সম্পদ-আনন্দ-ফুর্তি এসবের দেখা পাবেন জানেন না তখনই পথপ্রদর্শক হিসেবে দেখা পেলেন কারো কোথায় পড়বেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, কোন দেশে যাবেন, কিভাবে যাবেন সব দায়িত্ব আপনার কাধ থেকে নিজের কাধেঁ তুলে নিল সেখানেও কি কৃতজ্ঞতা দেখাবেন না ?

কিংবা যখন ভাড়া বাড়িতে থাকতে থাকতে, চোখকান বন্ধ করে বাড়িঅলার খবরদারী মেনে নিতে নিতে অসহ্য হয়ে নিজের ঠিকানা খুজছেন, মাথা গোজার ঠাই খুজছেন তখন এমন কারো দেখা পেলেন। তিনি আপনাকে যায়গা-জমি থেকে শুরু করে তৈরী বাড়ি পর্যন্ত, এমনকি ব্যাংক লোন পর্যন্ত পথ দেখাবেন। যদি যায়গা ২০ হাত পানির নিচে থাকে সেখান থেকেও তুলে আনবেন। তাকে কি সন্মান করবেন না ?

অবশ্যই করবেন।

আর ছোটখাট মধ্যস্থতাকারী, সেতো হরহামেসাই দেখছেন। দোকানে কিছু কিনতে যাবেন, একজনকে সাথে নিয়ে যান। সে আপনার হয়ে দোকান খুজে দেবে, জিনিষ খুজে দেবে, দরদাম করে দেবে। আপনি যখন জানেনই দোকানদাররা আপনাকে ঠকানোর জন্যই ফাদ পেতে বসে রয়েছে তখন এদের ছাড়া আপনার চলবে কেন ?

বাড়ি ভাড়া খুজছেন, ব্যাংকের লোন প্রয়োজন, চাকরীতে সুপারিশ প্রয়োজন, পাসপোর্ট তৈরী করবেন, ভিসা প্রয়োজন, সিনেমা হলে টিকিট প্রয়োজন, আপনার সব প্রয়োজনের সমাধান এইসব মধ্যস্থতাকারী। এমনকি বিয়ে করতে গেলেও এদের প্রয়োজন। পাত্র কিংবা পাত্রি খুজে বের করা, দুকথা বাড়িয়ে বলা, দুকথা গোপন করা এসব করতেই হয়। এসব কাজ নিজে করার চেয়ে বরং ম্যারেজ কনসালটেন্টের হাতে ছেড়ে দিয়ে নিরাপদে ঘরে বসে থাকতে পারেন।

কথা একটাই। যেমনটা বলা হল তেমনভাবে কনসালটেন্টই বলবেন। বাড়ির দালাল, ছাত্র ভর্তির দালাল, বিদেশ পাঠানোর দালাল, রোগি ধরা দালাল, মেয়ে মানুষের দালাল এগুলো খারাপ শোনায়। ক্রশফায়ারের চেয়ে এনকাউন্টার যেমন ভাল শোনায়। কর আদায় খারাপ শব্দ, এরচেয়ে কর দিতে উদ্বুদ্ধ করা ভাল শোনায়। ভাল শব্দ থাকতে খারাপ শব্দ ব্যবহার করবেন না।

দালালকে দালাল বলবেন না।

0 comments:

 

Browse