- তরে পিটাইলে কি করবি ?
- আমিও উল্টা পিটান দিমু। না পারলে দৌড় দিমু।
- হাত-পা বাইন্দা পিটাইলে ?
কি করলে মুখ বাধা হবে সেটাও জানার আগ্রহ থাকলে কথা চালিয়ে যেতে পারেন কিন্তু ফলাফল যখন জানাই তখন আর সেখানে সময় নষ্ট করার অর্থ কি। হাত-পা-মুখ দড়ি দিয়ে বাধলে বরং সেটা ছেড়ার চেষ্টা করা যেতে পারে। তারচেয়েও শক্ত কিছু দিয়ে বাধলে ?
এর উত্তর নেই। আপনাকে সহ্যশক্তির পরীক্ষা দিতেই হবে। অবশ্য হাত-পা-মুখ বেধে পিটিয়ে সত্যিকারের মজা পাওয়া যায় না। অন্তত মুখটা খোলা রাখা উচিত। কিছু সময়ের জন্য হলেও। নইলে আপনাকে পেটানো আর বস্তা পেটোনোর তফাত কোথায়!
আপনার হাত-পা-মুখ কিছুই বাধা হয়নি। ওসব বাজে কথা। দিব্বি হেটে চলে বেড়াচ্ছেন, মুখে খই ফুটছে। হাত-পা বাধার কথা ওঠে কেন ?
তবে আপনার স্বাধিনতা ওই পর্যন্তই। গাড়ি-রিক্সার ধাক্কা এড়িয়ে হেটেচলে বেড়াবেন, মুখে রাজা উজির মারবেন। এর বেশি করবেন না। লেখার কোন প্রশ্নই ওঠে না। ওটা পারমানেন্ট জিনিষ। পারমানেন্ট অপরাধ। রিমান্ডে পাওয়া পথ। ইন্টারনেটেও কিছু করবেন না। আপনাদের ডিজিটাল বাংলাদেশ দেয়া হয়েছে। ভিডিও ডাউনলোড করুন, গেম ডাউনলোড করুন। ওইসব নিয়ে সন্তুষ্ট থাকুন। বেশি বাড়াবাড়ি করলে অপেক্ষা করছে ওই দড়ি।
ইন্টারনেট কথা বলার ব্যবস্থা করে দিয়েছে ?
বটে! দেখি ব্যবস্থাটা। সাবমেরিন কেবল বন্ধ করলে স্যাটেলাইট। ওসব চলবে না। সভ্য দেশে সভ্য লোকের মত চলতে হবে। ওসব স্যাটেলাইট-টাইট জমা দিয়ে যান। ওসব ব্যবহার করা চলবে না। শোনেন নি লোকে কতরকম কুকর্ম করে। ভিওআইপি না কি করে। টেলিফোনগুলান তো বন্ধ করলাম ওইজন্যই। তার ওপর ভারত কইছে ওই ফ্রিকোয়েন্সি পাইলে তাদের উপকার। পুর্বভারতে কতরকম সন্ত্রাসী কাজ হয়। সেইসব তদারকি করা যায়। ফ্রিকোয়েন্সি বসাইয়া রাইখা লাভ কি। টাটা-রে দিলে কিছু ইনকাম হয়।
কাজেই ওইসব ইন্টারনেট-ফিন্টারনেট বুইঝা শুইনা ব্যবহার করেন। মোবাইল ব্যবহার করবেন ? শোনেন নাই নিয়ম কানুন। লাইন চালু রাখতে চাইলে ১০০ টাকা লোড করেন। পনের দিন চালু থাকব। ওই আগের দিনের তিন সপ্তাহে তিনস ট্যাকা অহনও চালু করি নাই। বেশি বাড়াবাড়ি করলে-
বিশেষজ্ঞরা বলেছে কলসেন্টার পল্লী বানানোর কথা। নিশ্চয়ই করা হবে। জানেন না তৈরী পোষাকে আমাদের সাফল্য কত। কত লক্ষ বেকার কাম পাইছে। তাদের অভিজ্ঞতার দাম দিতে হইব না। নিজে ঘরে বইসা একশ ডলার কামাইবেন আর সরকারের ট্যাক্স ফাকি দিবেন তা-তো হয় না। ট্যাক্স দিতে না চান ট্যাক্স দেয়ার মত ট্যাকা ইনকাম করবেন না। শোনেন নাই গার্মেন্ট কর্মীদের বেতনের কথা। যারা রিক্সা চালায় তাগো থিক্যা কম, যারা দিনমজুর তাগো থিক্যা কম, যারা ভিক্ষা করে তাগো ঠিক্যাও কম। দেইখ্যা শিক্ষা লাভ করেন।
হরতাল করবেন ?
ওইসব সহ্য করা হবে না। খাড়ান, কোর্টের কাগজ আনতাছি। গনতান্ত্রিক দেশে অগনতান্ত্রিক কাজ করবেন সেইডা হয় না।
আপনার হাত-পা-মুখ কিছু বাধা হয়নি। যত পারেন স্বাধীনতা ভোগ করুন। স্বাধীনতার অমর্যাদা করবেন না।
0 comments:
Post a Comment