যেখানে নাই সেইখানে খুজি

Jun 7, 2010
- আপনি এখন কি করছেন ? 
- চাকরী খুজতাছি ?
একেবারে সহজ সরল বাক্যালাপ লক্ষ ছাড়িয়ে কোটিবার শুনতে পারেন এই উত্তর বাড়ছে দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে শুনতে শুনতে বিষয়টা এতটাই গা-সওয়া হয়ে গেছে (কানসওয়াও বলতে পারেন) যে আসলে কথাটা কি বুঝায় খোজ করেন না নিতান্তই যদি ভদ্রতা দেখানোর প্রয়োজন হয় তাহলে বলেন, আচ্ছা, ঠিক আছে
কি ঠিক আছে আর কি ঠিক নেই সেটা একবার বিবেচনায় এনে যদি প্রশ্ন করেন, কোথায় খুজছেন, তাহলেই বিপদ
খবরের কাগজে চাকরী পাওয়া যায় না যা পাওয়া যায় সেটা আমার সাথে মানায় না কাজেই কাগজে চাকরী খোজা বাদ দিয়েছি লোকে বলে জ্যাক ছাড়া চাকরী জোটে না মনো, ষ্টেরিও, হাই-ফাই সব ধরনের জ্যাক লাগিয়ে দেখেছি কাজ হয়নি মুখের ওপর কয় বড়জোর দারোয়ানের কাম করতে পারি এইডা কোন কথা হইল কন ? অভিজ্ঞতা নাই, শিখায়া তো লইব ভার্সিটি পাশ দিছি কি এমনেই!
তারপর ধরেন, অফিসে-অফিসে, ফ্যাক্টরী-কারখানায়-ব্যবসাপাতিতে, কেউ এমনে লোক নেয় না বিজ্ঞাপনও দেয় না কেমনে যে লোক নেয় তারাই জানে সেই কথাডাও কয় না
তাই এখন ঘোরাঘূরি বাদ দিয়া কাম খুজতাছি খোজার যায়গাই বা আর বাকি আছে কিছু রাস্তার মোড়ে খাড়ান যায় না এদিক দিয়া এ গুতা দেয় ওদিক দিয়া ও গুতা দেয়া বেকার মানুষ মুখ বুইজা সব সহ্য করি কোনমতে ঘন্টার পর ঘন্টা পায়ের ওপর খাড়াইয়া সময় কাটাই আমার মতন কয়েকজন আছে, ওরাও কাম খুজতাছে, তাগো সঙ্গ দেই
আপনার যদি নিতান্তই গায়েপড়া স্বভাব থাকে তাহলে আরেকটু বাড়তে পারেন প্যাচাল বাড়াতে পারেন,
-   তা রাস্তার মোড়ে কি চাকরী পাওয়া যায় ? নাকি বেকাররা চাকরী দেয় ??
-         এইজন্য চাকরী করা মাইনষের সাথে কথা কইতে হয় না। সকালে অফিসে যান আর রাইতে ফেরেন, মাস গেলে হাতে টাকা পান। বুঝবেন কি। বুঝতেন যদি থাকতেন আমার অবস্থায়।
আপনাকে একেবারে বোল্ডআউট করার উপক্রম। কিন্তু আপনার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। আপনার অফিসে আপনার জন্যই একজন সহযোগি দরকার। আপনাকে বলে দেয়া হয়েছে এমন কাউকে খুজে বের করুন করুন যে বিশ্বাসী। আগ্রহ নিয়ে কাজ করবে। আর নিজের অভিজ্ঞতা থেকে এটুকু শিখেছেন, অমুক কাজ করতে পারি না, তমুক কাজ ভাল লাগে না, কয়টাকা বেতন দেয় এরচেয়ে বেকার থাকা ভাল এসব যার মুখ থেকে বেরয় তাকে কাজে লাগানো যায় না। তারা বেকার থেকে মুখ চালাতেই বেশি পছন্দ করে। কাজেই সুর নরম করে আপনি আরেকবার চেষ্টা চালালেন,
-         কাজ করতে হলে তো কাজ জানতে হয়। এভাবে মোড়ে দাড়িয়ে কি কাজ শেখা যায় ? অফিসে কি কাজ করতে হয়, সহকর্মীদের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় এসব তো শিখবেন। নইলে একজন শুধুশুধু বেতন দেবে কেন ?
-         আরে ধুর। করলাম না অমন চাকরী। আমি কি না খাইয়া আছি যে আরেকজনের পায়ে ধরতে হইব! ওইসবের মধ্যে আমি নাই।
-         চাকরী খুজছেন বললেন যে!
-         হ। খুজতাছি। চাকরী পাইলে তো করমুই। যা করতে কয় করমু। দিনরাত যদি খাটায় তাতেও আপত্তি নাই। খালি বেতনডা ঠিকমত দিলেই হয়।
-         কিন্তু কাজ না শিখলে আপনাকে খাটাবে কোথায় ?
-         যান তো আপনে। আইছেন একটু চা-সিগারেট খাওয়াইবেন না তার ওপর প্যাচাল শুরু করছেন। ইন্টারেষ্টিং একটা আলাপ করতেছিলাম সব গুলাইয়া দিলেন। আপনের এইসব কথা শুনলে সব পালাইব। তহন একাএকা করমু কি ?
কাজেই সে তারমত চাকরী খুজতে থাকল আর আপনিও চাকরী দেয়ার জন্য মানুষ খুজতে থাকলেন। ঘটমান বর্তমান।

0 comments:

 

Browse