কাজেই প্রমানিত হল

Dec 7, 2009

মাঝরাতে শেয়ালের ডাক শুনে যদি ঢাকা শহরে কারো ঘুম ভাঙে তাহলে কতটা অবাক হবেন ?

মোটেই অবাক হবেন না। অবাক হওয়ার কোন সুযোগ আসলে নেই প্রথমত ঢাকা শহরে কেউ মাঝরাতে ঘুমায় না কাজেই ঘুম ভাঙার প্রশ্নই ওঠে না তারচেয়েও যা বড়, ডাক শুনলেও সকলেই জানবেন সেটা শেয়াল না ঢাকা শহরে চারপেয়ে শেয়াল নেই গুগল-ইয়াহু দিয়ে খূজেও লাভ হবে না সত্যকথা হচ্ছে ঢাকা শহরে শেয়াল নেই কাজেই প্রমানিত হল শেয়াল এখনো শহরমুখি হয়নি

শহরমুখি হওয়া আমার বিবেচ্য বিষয় না এনিয়ে সারা পৃথিবীর মানুষ গবেষনা করছে গ্রামের মানুষ কেন শহরে যাচ্ছে, দেশের মানুষ কেন বিদেশ যাচ্ছে এই গবেষনায় কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে সারা পৃথিবীর মানুষই ক্রমাগত স্থানান্তর হচ্ছে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে খুজে বেড়াচ্ছে শান্তি কোন পাড়ে

আমার বিবেচ্য বিষয় সেতুলনায় একেবারে ক্ষুদ্র প্রমানিত হওয়া স্কুলে পড়িয়েছে প্রমান করতে হবে ত্রিভুজের তিন কোনের সমষ্টি দুই সমকোনের সমান কোনমতে কমবেশি হওয়া চলবে না কিংবা বৃত্তের একটামাত্র কেন্দ্র থাকে, কোনভাবেই একাধিক থাকা চলবে না অনেকটা তেমনই প্রমানের ব্যবহার

অবশ্য এটা প্রমান করায় আমার কৃতিত্ব বিন্দুমাত্র নেই সকলেই অহরহ প্রমান দেখে অভ্যস্থ সরকার প্রতিদিনই বলেন, এতে প্রমানিত হল বিরোধী দল দেশের ভাল চায় না বিরোধীদল প্রতিদিনই বলে এতে প্রমানিত হল সরকার পুরোপুরি ব্যর্থ এগুলো আমাদের কান সওয়া হয়ে গেছে

বিবিসি জরিপ করে বের করেছে শতকরা ৮০ জন মানুষ দেশের বাইরে যাবার সুযোগ পেলেও দেশেই থাকতে চায়। কাজেই প্রমানিত হল বাঙালী দেশপ্রেমিক। তারা দেশের বাইরে গিয়ে নিজের পসার গুনতে চায় না। দেশে থেকে দেশের ভাল করতে চায়।

এই প্রমানের আবার বিপরীত দিকও আছে। শতকরা ৮০ জন মানে শতকরা ২০ জন বাদ দিয়ে। বাকি শতকরা ২০ জন মানে ১৫ কোটি মানুষ থেকে ৩ কোটি। জরিপ বলছে এই ৩ কোটি মানুষ দেশে থাকতে চায় না।

সত্যিই কি সুখের খবর। কত সহজে জনসংখ্যা ৩ কোটি কমানো যায়। সরকারকে কোন টাকা পয়সা খরচ করতে হবে না। এমনকি খরচের বদলে তাদের কাছ থেকে আয় করাও সম্ভব। তারা নিজের খরচে অন্য দেশে যাবে। তারপরও সরকার কিংবা অন্য কেউ এদের পাশে এসে দাড়াচ্ছে না। কাজেই প্রমানিত হল-

বিবিসি চলে বৃটেন সরকারের টাকায়। তারা বলে জনগনের ট্যাক্সের টাকা। তারা বাংলাদেশে জরিপ করতেই পারে। এধরনের জরিপে যদি প্রকাশ পায় শতকরা ২০ জন বৃটিশ বৃটেনে থাকতে চায় না তাহলে কি হতে পারে। শতকরা ২০ প্রয়োজন নেই, শতকরা ২ জন।

গেল-গেল রব পড়বে আন্দাজ করতে খুব একটা বেগ পেতে হয় না। কুকুরের খাবারের জন্য কয়েক পেন্স সরকারী তহবিল থেকে খরচ করলেও যেখানে মন্ত্রীত্ব যায়। তারপরও বিবিসি সেখানে এধরনের জরিপ করে না। কাজেই প্রমানিত হল-

0 comments:

 

Browse