জীবনের দাম কত

Feb 1, 2012
দাম হিসেব করা হয় টাকায় জীবনের দাম কত টাকা ?
অনেকেই বলবেন ফালতু প্রশ্ন প্রশ্নের বাকি অংশ কোথায় ? জীবনের ব্রান্ড কি, মডেল কি ? তবে তো দাম মোবাইল ফোনের দাম কত এটা কি প্রশ্ন হল! দুহাজার টাকায় পাওয়া যায়, ৫০ হাজার টাকায়ও পাওয়া যায়
জীবনের দামও তেমনই ব্রান্ড এবং মডেল অনুযায়ী নিতান্ত দার্শনীকতার খাতিরে বলতে পারেন জীবন দিনের মত সকালে সুর্য ওঠে, দুপুরে মাঝগগনে থাকে, তারপর ঢলতে শুরু করে একসময় অস্ত যায় কোন অনিয়ম নেই জীবন যখন সকালে শুরু হয়েছে তখন একসময় দুপুর বিকেল সন্ধ্যা হয়ে রাত আসবেই প্রশ্ন তখনই ওঠে যখন দুপুরে সুর্য ডুবে যায় কখনো কখনো সেটা ঘটে বয়স ৩০ বছর হয়নি, হঠাত করে জীবন প্রদিপ নিভে গেল গাড়ির ধাক্কায় কিংবা বিএসএফ কিংবা পুলিশের গুলির কথা বলছি না, একেবারে নিজের ইচ্ছেয় গলায় ফাস লাগিয়ে
একজন সেটাই করেছেন পরিচয় তিনি শেয়ার বাজারে বিনিয়োগকারী ৩৩ লক্ষের একজন এক বছরের বেশি সময় ধরে স্লোগান দিয়েছেন (অন্তত চেষ্টা করেছেন), পুলিশের লাঠিপেটা খেয়েছেন একসময় শেয়ার বাজারের রাস্তায় হাজির হয়েছে সাজোয়া গাড়ি বিএসএফ যখন গুলি করছে, পুলিশ যখন মিছিলে গুলি করছে তখন এখানে করলে দোষ কোথায়

ক্রিকেট খেলা নাকি নাটক

Jan 21, 2012
রাজনীতির সাথে ক্রিকেট খেলার মিল খুবই বেশি। ইচ্ছে করলেই সব ভাল বলা যায়, ইচ্ছে করলেই সব মন্দ বলা যায়। ব্যাটসম্যান যদি খেলতে না পারেন তাহলে গুড বোলিং, যদি শট খেলেন তাহলে গুড শট, যদি ফিল্ডার ধরে ফেলেন তাহলে গুড ফিল্ডিং, যদি ধরতে না পারেন তাহলে গুড প্লেসমেন্ট। আবার ইচ্ছে করলেই বিপরীত কথাও বলতে পারেন। ব্যাড বোলিং, ব্যাট শট, ব্যাড ফিল্ডিং, ব্যাড প্লেসমেন্ট থেকে শুরু করে ব্যাড লাক পর্যন্ত। কাজেই ক্রিকেট একধরনের রাজনীতি।
অনেকে আবার বলেন আসলে রাজনীতির সাথে বরং নাটকের মিল বেশি। নাটকে যেমন একজন নাট্যকার থাকেন, সিগারেটে টান দিতে দিতে হিসেব করেন কে কখন কোথায় কি করবে (অনেকটাই ঈশ্বরের মত), পরিচালক যেমন সেগুলি ঠিকমত করা, অভিনেতা যেমন সেগুলি দিনরাত প্রকটিস করেন রাজনীতিও তেমনি। কিছু মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে, কিছু মানুষ সেগুলি কাজে পরিনত করার দায়িত্ব নেয়।

কত কষ্টে কষ্ট লোপ পায়

Jan 17, 2012
ঘোড়ার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া, সাম্প্রতিককালের অত্যন্ত মুখরোচক এক বিষয় নেতাদের সৃষ্টি আর জনগন যখন রামছাগলের ছানা তারা উতসাহ পেয়ে নাচবেন এটাই তো স্বাভাবিক তারা একে টেনে নিয়ে গেছেন ডিম আগে না মুরগি আগে পর্যন্ত সমাধান অবশ্য হচ্ছে না সমাধান নিয়ে কারো মাথাব্যথাও নেই একটু লাফানো গেল এটাই পাওনা।
অবশ্য আমার স্বল্পবুদ্ধিতে কে ঘোড়া আর কে গাড়ি সেটা বুঝে ওঠা সম্ভব হয়নি সরকারের দাবি নির্বাচন কমিশনারের সময় শেষ হয়ে যাচ্ছে কাজেই এখন নির্বাচন কমিশনার ঠিক করতে হবে এই জরুরী কাজ না করলে সংবিধান থাকে না। আপনার সায় দিন আর বিরোধী দলের বক্তব্য নির্বাচন কমিশনারে কি যায় আসে, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনই হবে না সেটার আগে ফয়সালা হোক

যে ঘটনা ঘটে

Jan 10, 2012
কিছুদিন আগে এক ব্যক্তি ফেসবুকে জরিপের চেষ্টা করেছিল, আপনি প্রেসিডেন্ট ওবামার মৃত্যুর পক্ষে নাকি বিপক্ষে। পেজটি বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য খবরটি পাওয়া গেছে একদিনই, পরদিন সেটা উধাও। ঠিক সেখান থেকে কিনা নিশ্চিত করা কঠিন, বাংলাদেশে একজন মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মৃত্যুর পক্ষে। ওই ফেসবুকেই। তিনি জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আদালত স্বতপ্রনোদিত হয়ে বলেছে তারনামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে।
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় খবর হয় অনেক কারনে। একে বলা হয় আবাসিক বিশ্ববিদ্যালয়। অবস্থান একেবারে রাজধানী ঘেসে। বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়ালেই সবুজ গ্রাম। ভেতরের লেকে শীতকালে হাজার হাজার পাখি ভীড় জমায়। বিষয়টি এতটাই পরিচিতি পেয়েছে যে অনেকে সেখানে যান সেই পাখি দেখতেই।

পাগলেও টাকা চেনে

Jan 9, 2012
পাগলেও টাকা চেনে, এটা কথার কথা। আসলে কে পাগল কে পাগল না চেনা কষ্টকর। যদি টাকা দিয়ে যাচাই করতে চেষ্টা করেন তাহলে টাকা চিনলে হয়ত বলবেন সে পাগল না। যেহেতু সে টাকা চেনে।
বরং অন্যভাবে টাকা মহাত্ব যাচাই করা যেতে পারে। একেবাড়ে গন্ডমুর্খ, অক্ষরজ্ঞান তো দুরের কথা এক-দুই গুনতে জানে না। সেও কোন অবলিলায় টাকার হিসেব করতে পারে। এই রহস্যের সত্যিই সমাধান নেই। অর্থ অনর্থের মুল যতই বলা হোক তারপরও সবাই সেই অনর্থের দিকেই ছোটে।
এসব তত্ত্বকথায় আসলে জীবন চলে না। বাস্তবতা হচ্ছে মানুষকে বাচার জন্য খেতে হয় এবং টাকা খাওয়া যায় না।  জিম্বাবের সেই বিখ্যাত ছবির কথা কি মনে আছে ? এক ব্যক্তি সকালে রুটি কিনতে যাচ্ছেন ব্যাগভর্তি টাকা নিয়ে। সহজে টাকা বহন করার জন্য ছাপা হয়েছে কোটি ডলারের নোট।

থামলে ভাল লাগে

Jan 6, 2012
এক পাগল ক্রমাগত দেয়ালে মাথা ঠুকছিল। একজন জিজ্ঞেস করল, ওভাবে মাথা ঠুকছ কেন ? কষ্ট লাগে না ?
তার উত্তর, থামলে কি আরাম!
আপনার মাথায় যদি কেউ আঘাত করতে থাকে সেটা বন্ধ করলে আরাম লাগারই কথা। ব্যথা কি জিনিষ কিভাবে বুঝবেন যদি ব্যথা না পান। একইভাবে দিনে পাচবার যদি বিদ্যুত না যায় তাহলে বিদ্যুতের মর্যাদা বুঝবেন কিভাবে।
এখন শীতকাল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশ জোরেশোরে শোনা গিয়েছিল কি পরিমান বিদ্যুত তৈরী হবে। মন্ত্রী ঘোষনা দিয়েছিলেন প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুত উতপাদন করা হবে (কেন কে জানে ?) শীতকালে যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তখন ভারতে রপ্তানী করা হবে আর গরমকালে ভারত থেকে আমদানী করা হবে (হয়ত গরমকালে তাদের চাহিদা কম থাকে)।
 

Browse