কত কষ্টে কষ্ট লোপ পায়

Jan 17, 2012
ঘোড়ার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া, সাম্প্রতিককালের অত্যন্ত মুখরোচক এক বিষয় নেতাদের সৃষ্টি আর জনগন যখন রামছাগলের ছানা তারা উতসাহ পেয়ে নাচবেন এটাই তো স্বাভাবিক তারা একে টেনে নিয়ে গেছেন ডিম আগে না মুরগি আগে পর্যন্ত সমাধান অবশ্য হচ্ছে না সমাধান নিয়ে কারো মাথাব্যথাও নেই একটু লাফানো গেল এটাই পাওনা।
অবশ্য আমার স্বল্পবুদ্ধিতে কে ঘোড়া আর কে গাড়ি সেটা বুঝে ওঠা সম্ভব হয়নি সরকারের দাবি নির্বাচন কমিশনারের সময় শেষ হয়ে যাচ্ছে কাজেই এখন নির্বাচন কমিশনার ঠিক করতে হবে এই জরুরী কাজ না করলে সংবিধান থাকে না। আপনার সায় দিন আর বিরোধী দলের বক্তব্য নির্বাচন কমিশনারে কি যায় আসে, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনই হবে না সেটার আগে ফয়সালা হোক
সরকারের বক্তব্য আপনার সেটা সংসদে এসে বলুন ওটাই গনতন্ত্র চর্চার যায়গা গনতান্ত্রিক পথে চলুন আর বিরোধী দলের বক্তব্য সংসদের আইন অনুযায়ী সাংসদ নিজের দলের পক্ষে ভোট দিতে বাধ্য তাহলে কথা বলা আর ভোট দেয়ায় কি যায় আসে ফল তো জানাই
এতে অধিকাংশ মানুষের কিছু যায় আসে না তারা সবই দেখেছে তত্ত্বাবধায়ক সরকার আনা আর বিদায় করা সবকিছু নিয়েই নাটক হয়েছে একসময় আনাটাই কৃতিত্ব একসময় বিদায় করাই কৃতিত্ব মাঝখানে আরো যাকিছু ঘটে সেটাই বিষয় সবাইকে যখন অর্থ ব্যয় করতে হয় তখন অর্থনীতি নিয়ে কথা বলার জন্য অর্থনীতিবিদ হওয়া প্রয়োজন নেই সবদিকেই সবসময় রেকর্ড হচ্ছে জরুরী আইনের সরকারের সময় বৈদেশিক মুদ্রার রেকর্ড হয়েছিল, বর্তমানে মুদ্রাশুন্যতার রেকর্ড রেমিটেন্স ক্রমাগত বাড়ছে, সাথে পাল্লা দিয়ে সংকটও বাড়ছে যদিও বিপরীতই হওয়ার কথা ছিল
অবশ্য দেশ ধনী হলে এটা ঘটে জনগন হুমড়ি খেয়ে পড়েছে স্মার্টফোন, ল্যাপটপ কেনার জন্য ফলে সব চলে যাচ্ছে ওদিকেই ধনী হওয়া খারাপ কিছু না
শেয়ার বাজারও আরেকটা বিষয় যা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়া প্রয়োজন হয় না মতিঝিলে রাস্তা বন্ধ দেখলে বোঝা যায় শেয়ারের দাম কমছে এক বছরের বেশি ধরেই কমছে সেইসাথে স্লোগান, ঢিল ছোড়াও চলছে
অর্থনীতির খবর আরেকটা যায়গায় পাওয়া যায় ব্যাংকগুলো বলছে তাদের সমস্ত টাকা সরকার ঋন নিয়েছে ব্যবসা করবেন, অন্যকিছু করবেন, টাকা নেই দেশ উন্নত হলে আপনারও উন্নতি হবে অপেক্ষা করুন কয়লার হিসেব মনে রাখুন এতদিন ধরে তোরজোর চলছিল কিভাবে কয়লা দিয়ে বিদ্যুত উতপাদন করা হবে প্রধানমন্ত্রী এককথায় তাতে পানি ঢেলে দিয়েছেন কয়লা ভবিষ্যত প্রজন্মের জন্য মজুত থাকুক এখন না হয় কয়লা আদমানী করেই বিদ্যুত তৈরী হবে কোন দেশ থেকে, কোন পথে সেকথা নাই বা ভাবলেন ভবিষ্যত প্রজন্ম বলে কথা
সমস্যা একটাই চিকিতসাবিজ্ঞান বলে মানুষ না খেয়ে ৩৫ দিন বাচতে পারে খাবার কমাতে থাকলে দিন কেন, মাস-বছরেও কুলাবে না সোমালিয়া-ইথিওপিয়ার সেই ছবিগুলো দেখেননি শরীরে হাড় আর চামড়া তারপরও বেচে আছে অন্তত বেচে থাকার মত খাবার পাবেনই পাবেন
বাংলাদেশের মানুষ বিশ্বদরদী তাতে সন্দেহ নেই এমনকি উত্তর কোরিয়ার মানুষের জন্যও মন কাদে যদিও তথ্য বলে তাদের মাথাপিছু আয় বাংলাদেশের মানুষের দ্বিগুন তাদের আয়ে সমতাও আছে একজন হাজার কোটি টাকার মালিক আরেকজন ফুটপাতে এমন অবস্থা নেই তারপরও, মানবতা দেখানো বলে কথা
কেউ কেউ বলেন বাংলাদেশের মানুষের অনুভুতি লোপ পেয়েছে (দীর্ঘদিন না খেয়ে থাকলে সেটা হয়) একজন মন্ত্রী পদ্মা সেতু খেয়ে ফেললেন, জনগন দেখেও দেখল না প্রতিদিন রাজপথে মানুষ মারা যাচ্ছে, একজন মন্ত্রীকে ঠেলে সরানো গেল না (না খেয়ে থাকলে শরীর দুর্বল হয় বৈকি) 
আসলে সব কষ্টই একসময় সহ্য হয়ে যায় দাম বেড়েছে খাবার কমিয়ে দিন, বাড়িভাড়া বেড়েছে কমদামি বাড়ি খুজুন কিংবা ফুটপাতে যান, গাড়িভাড়া বেড়েছে হাটতে চেষ্টা করুন দেখবেন কষ্ট বলে কিছু নেই
বরং কিছু মানুষ অতিরিক্ত খেয়ে ফুলছে, কিছু মানুষ কোটি টাকার গাড়ি হাকাচ্ছে সেটা দেখার মজা তো আছে সার্কাস দেখার সময় নিজের কষ্টের কথা ভাবলে কি চলে ? কষ্ট পেতে পেতে কষ্ট ভুলে যান। দেখুন কত কষ্টে কষ্ট লোপ পায়।

0 comments:

 

Browse