পদত্যাগ মানে গলাধাক্কা

Aug 28, 2012

উদাহরন ১ : বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্লাংকেট সাহেব তার বিরুদ্ধে অভিযোগ উঠল তার বান্ধবিকে সরকারী বাড়ি বরাদ্দ পেতে নিজের পরিচিতি ব্যবহার করেছেন ফলাফল, পদত্যাগ
উদাহরন ২ : বিশ্বব্যাংকের প্রধান ছিলেন পল উলফোভিতজ তার বিরুদ্ধে অভিযোগ উঠল সেখানে কর্মরত তার বান্ধবিকে স্বাভাবিকের চেয়ে বেশি ভাতা দেয়ার সুযোগ করে দিয়েছেন ফলাফল পদত্যাগ
উদাহরন ৩ : বিশ্বব্যাংক নির্দিস্ট করে পরিচিতি উল্লেখ করে জানিয়েছে অমুক মন্ত্রীকে দায়িত্ব থেকে না সরালে পদ্মাসেতুর জন্য অর্থ দেয়া হবে না ফলাফল, একসময় বরাদ্দ বাতিল
উদাহরন ৪ : বিশ্বব্যাংকের বক্ত্যব্যে বলা হয়েছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সরে যেতে হবে ফলাফল, একেবারে টাটকা খবর, তিনি বলেছেন প্রধানমন্ত্রী চাইলে তিনি দশবার পদত্যাগ করবেন

বাংলা পলিটিক্স

Aug 1, 2012

ছোটবেলায় স্কুলের পাঠ্যবইতে একটা গল্প পড়েছিলাম। নাম ভিলেজ পলিটিক্স। যতদুর মনে পড়ে বিষয়টা এমন;
রহিম এবং করিমের বাড়ি পাশাপাশি। রহিমের বাড়ির আমগাছের একটা ডাল চলে গেছে করিমের সীমানায়। উকিল জলিল করিমকে বললেন, পরের গাছের ডাল তোমার এলাকায়, কেটে ফেল। আইনত সেটা তুমি করতে পার।
করিম ডালটা কেটে ফেলল। রহিমের জন্য জলিলের পরামর্শ, তোমার গাছের ডাল আরেকজন কেটে ফেলল, একটা মামলা ঠুকে দাও।
বিচারক বললেন, জেনুইন কেস। মামলা চলতে পারে।
ব্যাস, হয়ে গেল। মামলা চলতে থাকল। মাসের পর মাস, বছরের পর বছর। বাঘে ছুলে আঠার ঘা, পুলিশে ছুলে ছত্রিশ ঘা আর উকিলে ছুলে বাহাত্তর ঘা। ঘা শুকাতে রহিম-করিম দুজনকেই বাড়ি বিক্রি করতে হল। টাকাগুলো কোথায় জমা হল সেটা হয়ত বলা প্রয়োজন নেই।

টাকার উতস

Jul 12, 2012

একজন বাসযাত্রী কন্ডাক্টরের সাথে তর্কে জড়িয়ে পড়লেন। কন্ডাক্টর কথায় একেবারে মিতব্যায়ী। মুখে কিছু না বলে পাশের লেখার দিকে আঙুল দেখালেন। সেখানে লেখা, কোন অভিযোগ থাকিলে চালককে বলুন।
যাত্রী নাছোরবান্দা। ড্রাইভারের কাছে নালিস জানাতে গেলেন। তিনি পাশের আরেক লেখার দিকে আঙুল দেখালেন, চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলিবেন না।
বাস্তবতা তুলে ধরা এমন সার্থক কৌতুক খুব বেশি নেই। একে কৌতুক না বলে উপমা বললেই ভাল মানায়। বিশ্বাস না হয় একবার চারিদিকে দেখুন।

মশা-মানুষ তত্ত্ব

Jul 5, 2012

মশা এবং মানুষে মিল অনেক। দুজনার নাম এম দিয়ে কিংবা ম দিয়ে শুরু সেকথা বলা হচ্ছে না। এমনকি বিশ্বর সকল পশুপাখি-গাছপালা-নদিনালা যখন বিলুপ্তির শংকায় তখন এই দুই প্রানীর বংশবৃদ্ধির মিলের কথাও বলা হচ্ছে না। এমনকি সেই রুশ গল্পের কথাও বলা হচ্ছে না যেখানে সমাজের সকলের থেকে বিচ্ছিন্ন এক ব্যক্তি বিকেলে শিশুদের নানারকম জিনিষপত্র কিনে দিয়ে বসে তামাসা দেখতেন, আর তারা যদি গন্ডগোল শুরু করত তখন ধমক দিয়ে বলতেন, মশার বাচ্চারা নিজেরাও মশা।
মিলের বিষয়গুলি দেখা যাক। মশা হুল ফুটিয়ে রক্ত টেনে নেয়, মনে হতে পারে একেবারে সাধারন প্রযুক্তি। কোকাকোলা খাওয়ার মত। আসলে তা না। রক্ত টেনে নেয়ার জন্য প্রথমে একটি পাইপ বসানো হয়। এরপর সেখানে একধরনের রাসায়নিক লাগানো হয় যেন রক্ত জমে না যায়। এরপর আরেকটি পাইপ বসিয়ে রক্ত টেনে বের করে আনা হয়। একেবারে আধুনিক মানুষের প্রযুক্তি।

অবমাননা প্রতিরোধে আইন চাই

Jul 1, 2012

মানুষ সৃষ্টির সেরা জীব কথাটা অবশ্য মানুষই বলে নিজেকে সেরা দেখতে কে-না পছন্দ করে মানুষ করবে এটাই স্বাভাবিক কমলাকান্তের মত দৃষ্টি থাকলে হয়ত জানা যেত বাঘ কিভাবে নিজেদের শ্রেষ্ঠ মনে করে কিংবা মানুষ আসলে একেকজন একেক ধরনের কাঠাল
সেটা হয়না বরং নিজেদের শ্রেষ্ঠ হিসেবে প্রচার করতে নানারকম কৃতিত্বের কথা তুলে ধরা হয় মানুষ যন্ত্র ব্যবহার করে, উন্নত ভাষা ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
অনেকে অবশ্য এসব বিষয়েও দ্বিমত প্রকাশ করতে পারেন অন্য প্রানীর ভাষাকে ভাষা মনে করা হয় না কারন আমরা সেটা বুঝি না কোন কোন প্রানীর শব্দ শুনতেও পাই না যার সম্পর্কে জানি না সেটা ভাল না মন্দ বিচার করি কিভাবে ?

পাগলকে পাগল বলিও না

Jun 1, 2012

আবার সেই পুরনো খবর। ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করা হয়েছে। ফলে দেশদ্রোহিতার মামলায় পড়েছেন একজন ছাত্র। বেচারা জানেন না পাগলকে পাগল বলতে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী হুকার দিয়েছেন অন্য কেউ এমনকিছু করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আদালতও খুশিমনে মামলা বিবেচনা করছে। খুনের মামলা নেয়া হয়না তাতে কি, এমন বড় অপরাধ কি পাশ কাটিয়ে যাওয়া যায়! দেশপ্রেম বলে তো কথা আছে।
মামলা করেছেন শিক্ষাপ্রতিস্ঠানের দেশপ্রেমিক রেজিষ্ট্রার। তিনি স্বতপ্রনোদিত হয়ে ফেসবুক তদারকির দায়িত্ব নিয়েছেন। পুরস্কার অবশ্যই পাবেন।  কে কোনফাকে বেফাস কথা বলে দেশের সর্বনাশ করে ফেলে। দেশপ্রেমিকের দায়িত্ব দেশকে রক্ষা করা।
 

Browse