পদত্যাগ মানে গলাধাক্কা

Aug 28, 2012

উদাহরন ১ : বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্লাংকেট সাহেব তার বিরুদ্ধে অভিযোগ উঠল তার বান্ধবিকে সরকারী বাড়ি বরাদ্দ পেতে নিজের পরিচিতি ব্যবহার করেছেন ফলাফল, পদত্যাগ
উদাহরন ২ : বিশ্বব্যাংকের প্রধান ছিলেন পল উলফোভিতজ তার বিরুদ্ধে অভিযোগ উঠল সেখানে কর্মরত তার বান্ধবিকে স্বাভাবিকের চেয়ে বেশি ভাতা দেয়ার সুযোগ করে দিয়েছেন ফলাফল পদত্যাগ
উদাহরন ৩ : বিশ্বব্যাংক নির্দিস্ট করে পরিচিতি উল্লেখ করে জানিয়েছে অমুক মন্ত্রীকে দায়িত্ব থেকে না সরালে পদ্মাসেতুর জন্য অর্থ দেয়া হবে না ফলাফল, একসময় বরাদ্দ বাতিল
উদাহরন ৪ : বিশ্বব্যাংকের বক্ত্যব্যে বলা হয়েছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সরে যেতে হবে ফলাফল, একেবারে টাটকা খবর, তিনি বলেছেন প্রধানমন্ত্রী চাইলে তিনি দশবার পদত্যাগ করবেন

বলে দেয়া প্রয়োজন নেই প্রথম দুটি উদাহরন বহির্বিশ্বের, পরের দুটি বাংলাদেশের আরেকবার তৃতীয় উদাহরন স্মরন করা যাক সরকার ঘোষনা দিল বিশ্বব্যাংকের সব শর্ত পুরন করা হয়েছে এতেও কাজ না হওয়ায় একসময় মন্ত্রীর পদত্যাগের খবর প্রচার হল মাসখানের পর জানা গেল তিনি তখনো মন্ত্রী এরপর আরেকবার সত্যিকার পদত্যাগ করলেন
চতুর্থ উদাহরনের ব্যক্তি এখনো পদত্যাগ করেননি তাকে নিশ্চয়ই শক্তপোক্ত মনে হচ্ছে তৃতীয় উদাহরনের ব্যক্তি যদি দুবার পদত্যাগ করতে পারেন তাহলে তিনি দশবার করে ছাড়বেন (যদি প্রধানমন্ত্রী চান)
অন্য দৃষ্টিতে দেখলে অবশ্য বলতে পারেন দুবার পদত্যাগ করার কারন প্রথমবার প্রধানমন্ত্রী চাননি যখন চেয়েছেন তখন সত্যিকার পদত্যাগ করেছেন অবশ্য বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রনালয়ের দায়িত্বে আছেন কিনা স্পষ্ট না
বছরখানেক আগে সারা দেশ জুড়ে যোগাযোগ মন্ত্রীর পদত্যাগের দাবী উঠেছিল হুমায়ুন আহমেদ এক নিবন্ধ লিখেছিলেন যোগাযোগমন্ত্রীর পদত্যাগ নামে তখন একবার প্রথম আলোতে ছাপা হয়েছে, এক বছর পর আবারো ছাপা হয়েছে  তিনি পদত্যাগের ধরন তুলে ধরেছেন খুব সুন্দরভাবে নিজের পদত্যাগের খবর তিনি দেখছেন টিভি চ্যানেলে নিশ্চিত হওয়ার জন্য ফোন করছেন
চতুর্থ ব্যক্তির পদত্যাগের ধরন নিশ্চয়ই এরচেয়েও জরবদস্ত কিছু হবে কে জানে, সাধারন মানুষ ভুলে যেতেও পারে বিরোধীদল আন্দোলনের হুমকি-ধামকি দিচ্ছে যদি কোনভাবে তেমন কিছু ঘটেই যায় তাহলে এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামায় কে‍! এরপর নির্বাচন নতুনভাবে সরকার গঠন এদিক থেকে ওদিক সরলে স্থানত্যাগের প্রশ্নই আসে না
মুল কথা হচ্ছে প্রধানমন্ত্রী চান কি-না পাওয়ার জন্য এসেছি, নিজে থেকে ফেরত যাব কেন ? এখনো তো গলাধাক্কা দেয়নি
ভাষা সর্বদা পরিবর্তনশীল। ত্যাগ অর্থ নিজের ইচ্ছেয় ছেড়ে দেয়া। ছিনতাইকারীর কাছে কেউ ত্যাগ করে না। বাংলাদেশের রাজনীতিতে পদত্যাগ শব্দটি পরিবর্তনের সময় হয়ে গেছে। 

0 comments:

 

Browse