দেখবেন, শুনবেন, বলবেন না

Jan 1, 2010
সৃষ্টিকর্তা চোখ দিয়েছেন দুটি, কান দিয়েছেন দুটি আর মুখ দিয়েছেন মোটে একটি ইঙ্গিতে নাকি বুঝাতে চেয়েছেন তোমরা বেশি করে শোন, বেশি করে দেখ কথা কম বলো সেকাজ আমরা ভালই রপ্ত করেছি চোখের সামনে ছিনতাই হলে তাকিয়ে দেখি, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিনই যখন হুংকার দেন কঠোর সাজা দেয়া হবে, তখন শুনি কথা বলি না এমনকি ছাত্রনেতা যখন শিক্ষক পেটায় তখনও দেখি, শিক্ষককে চিনতে পারেনি তাই পিটিয়েছে, এত কথা কিসের, সেই ব্যাখ্যা শুনি তখনও মুখ বন্ধ শুধু সাধারন মানুষই না, যে বুদ্ধিজীবী-বিশেষজ্ঞরা বিবৃতি দিতে দিতে বিবৃতিবাজ আখ্যা পেয়েছেন তারাও মুখ খোলেন না এর একটা কারন হতেই পারে, তারা স্বচক্ষে দেখেন নি সরকার যেমন বলেন সরকারের হাতে তথ্য নেই ওখানে কি ঘটেছে তাতে কি! দেশে কি খারাপ মানুষের অভাব আছে ? সরকারের ভাবমুর্তি-দেশের ভাবমুর্তি নষ্ট করার কতরকম চেষ্টা চলছে এটা সেই পরিকল্পনার নীল নক্সা হলেও হয়ে থাকতে পারে দরকার কি বাবা যায়গামত মুখ বন্ধ রাখার, যায়গামত খোলার কত সুবিধে এইতো, পু্র্বাচলের লটারী হয়ে গেল কারা পেয়েছে জানেন ? হে-হে-হে, আগামীতে আরো কত লটারী হবে-  
কে পিটিয়েছে বললেন ? লীগের নেতা ? ভুল করছেন না-তো আচ্ছা, আমরা খোজখবর নিচ্ছি পরিস্থিতি পর্যবেক্ষন করছি সময়মত বিবৃতি পাবেন
অন্তত পত্রিকার খবর অনুযায়ী গত এক বছরে লীগের পিটুনির হাত থেকে ছাত্র-শিক্ষক-ব্যবসায়ী-পুলিশ-আইনজীবী কেউই রেহাই পায়নি পিটাতে শক্তি লাগে সাহস লাগে সবাই পারে না যে পিটাতে পারে সে দেশ চালাতে পারে শক্তি না থাকলে কি দেশ চালানো যায়! না-কি উন্নতি করা যায় প্রধানমন্ত্রী পর্যন্ত তফতে রয়েছে ওসব থেকে আমি আগেই সরে গেছি বাবা- ওসবে নেই আমাকে দোষ দিও না
কাজেই, আমাদের সম্বল কান আর চোখ তবে আমরা সচেতন এমন সচেতন জাতি বিশ্বে আরেকটি নেই পাচ বছর দেশ চালানো দেখে আমরা বুঝে যাই এই সরকার দেশের কিছু করেনি শুধু নিজের পেট ভরেছে তখন, চলরে ভাই, ধানের শীষ না নৌকায় যাই তারপর একসময় দেখা যায় রং আলাদা হলেও কর্ম একই তখন বুদ্ধি খুলে যায় আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করবোই করব আসো ভাইসব, রব তোল সেনাবাহিনী আমাদের গনতন্ত্র এনে দেবে ওইসব দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের দিয়ে আমাদের চলবে না খুজে খুজে স যোগ্য লোক দেখে ভোট দেব ওদের সবাইকে জেলে ঢুকাতে হবে দুর্নীতি করে যাকিছু কামিয়েছে সব আদায় করতে হবে বিদেশে যেগুলো পাচার করেছে সব ফেরত আনতে হবে পরিসংখ্যান দেখেননি দুর্নীতি বাদ দিলে বাংলাদেশ ধনী দেশে পরিনত হবে বছরে লক্ষ কোটি টাকা, বাপরে একবছরের বাজেটের পুরোটাই দুর্নীতি অর্থনীতিবিদ কি ভুল বলতে পারেন! দেশপ্রেমিক সেনাবাহিনীই আমাদের ভরসা
এখানেও বোধোদয় হতে সময় লাগে না এমনকি পাচ বছরও প্রয়োজন হয় না বুটের লাথি আর পিঠে বাড়ি খেয়ে কোনমতে কোমড় বাকা করে মুখ থেকে বেরয়, বাপরে, এরচেয়ে গনতন্ত্র ভাল ওরা নাহলে কি দেশ চলে ওদের বিনা কারনে হয়রানি করা হয়েছে মিথ্যে মামলা দেয়া হয়েছে চলরে ভাই, মাথায় করে সংসদে রেখে আসি ওদের ছাড়া কি দেশের উন্নতি হয়
তারাও জানেন কিভাবে মিথ্যে মামলা তুলে নিতে হয় শতশত, হাজার হাজার
আবারও চক্রের শুরুতে-
দিন যায়, মাস যায়, বছর যায় আমরা শুনে যাই দেখে যাই মুখ বন্ধই থাকে

0 comments:

 

Browse