একদিন নবীন শিক্ষার্থীদের চুড়ান্ত পরীক্ষা। সারাদিনে কে কতটা শয়তানী করেছে তার হিসেব নেবার পালা।
একে একে সবাই বলে গেল কে কতজনের মাথা ফাটিয়েছে, কে মারা গেছে এইসব। সেখানে তার কৃতিত্ব কতটা তুলে ধরল।
এককোনে বসে ছিল ছোটখাট গড়নের এক মিচকে শয়তান। এবার তার পালা। সে বলল, আমি এক যায়গায় দেয়ালে একটু গুড় লাগিয়ে রেখেছি।
শয়তান অবাক। আচ্ছা এই তাহলে তোমার শয়তানী। ব্যাখা কর।
সে বলল, ওই গুড় খেতে সার বেধে পিপড়ের দল আসবে। তাদের ধরতে এসে হাজির হবে টিকটিকি। তাকে ধরতে হাজির হবে বেড়াল। তাকে তাড়া করবে কুকুর। এনিয়ে বিড়ালমালিক, কুকুরমালিকের সাথে শুরু হবে গন্ডগোল। একবাড়ি থেকে আরেক বাড়ি, তারপর এলাকা জুড়ে। মারামারি, খুনাখুনি। তারপর পুলিশ, থানা, উকিল, জজ, সরকার-বিরোধীদল সবাই জড়াবে এরসাথে। এটাই শুরু করেছি গুড় দিয়ে।
শয়তান বলল, সাবাস!
যুগ যুগ ধরে শয়তানের ছবি একেছেন বহু শিল্পী। তাদের ছবি দেখে যদি শয়তান চিনতে চান তাহলে ভুল করবেন। শয়তানের মাথায় গরুর মত শিং থাকে না। গায়ে বড়বড় লোম থাকে না। মুলোর মত দাত থাকে না। আসলে যে কোন প্রানীর কথাই ভাবুন না কেন, কোন প্রানীকেই শয়তানের পর্যায়ে ফেলা যায় না। তাদের বড়জোর অসভ্য, বুনো, হিংস্র এসব বৈশিষ্ট থাকতে পারে। শয়তানের প্রধান বৈশিষ্ট নেই। কারন শয়তানের প্রধান বৈশিষ্ট-
অন্যকে আকর্ষন করা।
ভাল পোষাক, ভাল চেহারা, ভাল ব্যবহার, যথেষ্ট আর্থিক সামর্থ্য, যথেষ্ট সমর্থন, মোলায়েম কথা, মোলায়েম বানী। একেবারে গুড়ের মত। যার আকর্ষনে পিপড়ের মত সারবেধে অন্যেরা এসে হাজির হবে। তারপর কি কারনে সেটা বোঝার আগেই শুরু হবে গন্ডগোল। এর কারন কি তা কখনো জানার চেষ্টা করবে না। কখনও জানবেও না। বরং কে কতটা শক্তি পরীক্ষা দিতে পারে তার পরীক্ষা চলবে। বিচারের পদ্ধতি একটাই, পক্ষে কতজন, বিপক্ষে কতজন। কে কে।
বিচারের ফলও একেক জনের কাছে একেকরকম। কেউ সরাসরী জয়ী, কেউ অবস্থার কারনে জয়ী, কেউ অবস্থার কারনে পরাজিত। আরো কাছে একবারই পরীক্ষার শেষ, কারো কাছে সবে শুরু। কেবল মোক্ষম সময়ের অপেক্ষা।
মোটকথা শয়তানীর জন্য বুদ্ধি প্রয়োজন। গুরু প্রয়োজন। প্রশিক্ষন প্রয়োজন। তবেই জগতজুড়ে শয়তানির কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। একতাই বল। শয়তানের প্রথম গুন ভালমানুষের একতা নষ্ট করে শয়তানীর একতা প্রতিষ্ঠা করা। সে চুরি-ডাকাতিই বলুন আর সিন্ডিকেট ব্যবসায়ী বলুন আর মাস্তানী-চাদাবাজি বলুন। একতা থাকতে হয়। একাজে ফল ফলে সাথেসাথে কাজেই একতাও হয় সহজেই।
শয়তানীর প্রতিবাদ করব একথা বলে কখনো একতা হয়না।
0 comments:
Post a Comment