এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক, কাহারও সাথে মিল ঘটিলে সেজন্য লেখক দায়ী নন। এধরনের ডিক্লারেশন গল্পে-উপন্যাসে-নাটকে-সিনেমায় পাওয়া যেত। কেন পাওয়া যেত সেটাও আপনার জানা। আপনি গল্প লিখে বা নাটক করে ইংরেজদের সমালোচনা করবেন, জনগনকে খেপিয়ে তুলবেন সেটা হবে না। কাজেই আইন অনুযায়ী সেটা শাস্তিযোগ্য।
১৯৪৭ সালে ইংরেজরা এদেশ থেকে চলে গেছে। কারন নিয়ে অনেকে অনেক মত দিতে পারেন। দ্বিতীয় মহাযুদ্ধে তাদের ক্ষতি থেকে শুরু করে পরিবর্তিত বিশ্ব সবকিছুই। কারন যাই হোক, বাস্তবতা হচ্ছে তাদের বেশকিছু আইন (সামান্য হলেও) পরিবর্তন হয়েছে। স্ পিরিবর্তনের সুর ধরে ওই ডিক্লারেশন এখন চোখে পড়ে না। আজকাল খোলাখুলি ভাবেই গল্প লেখা যায়।
আসলেই কি ?