বাটপার সমিতি

Jan 14, 2013

ঢাকা সিটি করপোরেশন নাকি বহুদিন ধরে রিক্সার লাইসেন্স দেয় না। তাইবলে রাস্তায় নতুন রিক্সা নামার কমতি নেই। এগুলির লাইসেন্স কারা দিচ্ছেন জানতে চাইলে একবার রিক্সার পেছনে দৃষ্টি দিতে পারেন। সেখানে এক টুকরো টিন লাগানো দেখতে পাবেন। রিক্সাচালক সমিতি, রিক্সা মালিক সমিতি, চালক-মালিক ঐক্য সমিতি, রিক্সাচালক সমবায় সমিতি, রিক্সামালিক সমবায় সমিতি, রিক্সা চুরি প্রতিরোধ সমিতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
একবার পত্রিকায় খবর দেয়া হল বাংলাদেশে এনজিওর সংখ্যা নাকি দেড় লক্ষ। সমিতির সংখ্যা প্রকাশ করলে জানা যেত সেটা কত। অনুমান করা যায় এই সংখ্যা কোটির নিচে থামবে না।
কাজেই, দেশ সমিতি চালাচ্ছে একথা বললে বেশি বলা হয় না। যতই নেতা-মন্ত্রীর কথা বলুন না কেন, এদের ক্ষমতার কাছে তারা তুচ্ছ।

কিছুটা ধারনা পাওয়া গেল বই-খাতা-কলমের দোকানে। পরিচিত দোকান। দাম কম নেয়ার সময় বলে দিলেন, কাউকে জানাবেন না। জানালে ৫০ হাজার টাকা জরিমানা।
জরিমানা কে করবে ?
সমিতি।
সমিতির মুল কাজ এটাই। যত পারেন বেশি দাম নেবেন আপত্তি নেই। কম নিয়ে অন্য ব্যবসায়ীর হক নষ্ট করবেন না।
বিশ্বের প্রায় দেশে পন্যের গায়ে দাম লেখা বাধ্যতামুলক। বলা হয় এমআরপি। বাংলাদেশেও বহু পন্যের গায়ে দাম লেখা থাকে, সর্বোচ্চ বিক্রয় মুল।  সমিতির বক্তব্য একেবারে সরাসরি, এরচেয়ে কমে বিক্রি করবেন না। পারলে বেশি বেচুন। কেউ কথা বললে আমরা আছি। দল ধরে লাঠিসোটা নিয়ে পথে নামব।
ক্যাব নামে একটা সমিতিও আছে বাংলাদেশে। মাঝেমধ্যে তাদের বিবৃতি দেখা যায়। বিবৃতির জোর দেখে ধরে নেয়া যায় তাদের ব্যবসা ভাল চলছে না। তাদের সাথে লোকজন তেমন নেই। কিংবা যারা তাদের সাথে সুর মেলার তারাও এধরনের কোন ব্যবসায়ী সমিতি পরিচালনা করেন। অন্তত যেসব ক্রেতা প্রতি মুহুর্তে পন্যের দাম নিয়ে অভিযোগ করেন তারা যে তাদের খোজ রাখেন না এটা নিশ্চিত।
এধরনের সমিতি অন্যান্য দেশেও আছে। তাদের মুল কাজ কেউ যেন ক্রেতাকে না ঠকান সে ব্যবস্থা করা। কিন্তু বাংলাদেশ বলে কথা। এর তুলনা নেই। যে যেভাবে পারেন ঠকান, আমরা আছি। প্রয়োজনে পুলিশ-প্রশাসন-সরকার-আদালত সবই পাওয়া যাবে।
এত সমিতির বর্ননা শুনে যদি কেউ ভেবে থাকেন সব ঘর পুরন হয়ে গেছে তাহলে আস্বস্ত করতে পারি। এখনও অন্তত প্রকাশ্যে চাদাবাজ সমিতি, ঘুস সমিতি, বাটপার সমিতি, ছিনতাই সমিতি, চোর সমিতি, ডাকাত সমিতি, খুন সমিতি এসব নেই। এদেরকে নতুন ব্যবসা হিসেবে বিবেচনা করতে পারেন।
শ্লোগান কি হবে ?
অত টাকার নিচে চাদাবাজি করবেন না। অত টাকার নিচে ঘুস নেবেন না ইত্যাদি ...

0 comments:

 

Browse