কিছু মানুষ এমন কিছু কাজ করেন যা তাদেরকে যুগ যুগ ধরে অমর করে রাখে। এমন কিছু কথা বলেন যা কখনো পরিবর্তন হয় না, ঘুরেফিরে আসে আর তাদেরকে মনে করিয়ে দেয়। একজন অর্থনীতিবিদ বলেছিলেন বিশ্ব তার ভারসাম্য রক্ষার জন্য মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ব্যবহার করে। অন্যকথায়, মানুষ যদি অতিরিক্ত হয় তাহলে নানাকরনে মানৃষ মৃত্যুবরন করে সমতা রক্ষা হয়। মানুষ একসময় এই তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিল। কলেরা-বসন্ত এসব রোগ যদি থামানো যায় তাহলে মহামারী হবে কিভাবে ? ক্ষমতা মানুষের হাতে।
কাজেই মানুষ বিশ্বাস করতে শুরু করেছে তার তত্ত্ব ভুল। ক্ষমতা মানুষের হাতে। বর্তমান বিশ্ব জনসংখ্যায় ৭০০ কোটি ছাড়িয়ে ৮০০ কোটির দিকে ধাবমান। আর সেখানেই কিছু মানুষ আবার পুরনো তত্বের দিকে ফিরে তাকাতে শুরু করেছেন। তাদের বক্তব্য, চারিদিকে একবার দৃষ্টি দিন তো-
মানুষ বাড়ছে হু-হু করে। জমি কমছে হু-হু করে। গাছপালা কমছে হু-হু করে। ঘুর্নিঝড়, জলোচ্ছাস, ভুমিকম্প নিত্যদিনের ঘটনা। এখনো তাত্ত্বিকভাবে বিশ্বের সম্পদ দিয়ে বিশ্বের সকলের খাদ্যপ্রয়োজন মেটানো সম্ভব, আগামী ৫০ বছর পর সেটা সম্ভব হবে না। নিশ্চিতভাবেই কোটি কোটি মানুষকে অনাহারে থাকতে হবে। ফল হলে মারামারি-কাটাকাটি-যুদ্ধ। সেইসাথে প্রাকৃতিক দুযোর্গ এবং ফিরে আসবে মহামারী। যেভাবে হু-হু করে মানুষ বাড়ছে তারচেয়েও দ্রুত মানুষ কমবে। অনেকে হিসেব করে বলছেন এই শতকের শেষে বিশ্বের জনসংখ্যা হবে ২০০ কোটি। বাকি ৬০০ কোটি উধাও।