কোন পরীক্ষায় সম্ভবত এপ্রশ্ন করা হবে না। এমনকি কোনধরনের ইন্টারভিউতেও না, যদি না সেখানে অতি রসিক বাঙালী থাকেন। অবশ্য বাঙালীর রশিকতা নিয়ে প্রশ্ন না করাই ভাল। একেবারে তুলনাহীন। একজন শীর্ষস্থানী নেতা বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেছেন তার স্বামী কোথায় যুদ্ধ করেছেন তিনি জানেন কিনা। ইতিহাস বইতে যতদুর লেখা ছিল (বর্তমানের কথা জানা নেই, ইতিহাস প্রতিদিনই পাল্টায়) তিনি কোন সেক্টরের দায়িত্বে ছিলেন, কোথায় যুদ্ধ করেছেন, বীরত্বের কারনে কি খেতাব পেয়েছেন, কখন অতিরিক্ত প্রমোশন পেয়ে সেনাবাহিনীর সিনিয়র অফিসার হয়েছে, এই খেতাব এবং প্রমোশন কে দিয়েছে। বরং ইতিহাসে লেখা নেই জনাব তোফায়েল আহমেদ কোথায় যুদ্ধ করেছেন। সেটা আগেভাগে লিখে ফেলাই ভাল।
বাংলাদেশের মানুষ বাস্তবে জানে না জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন নাকি রাজাকার ছিলেন। তিনি যুদ্ধ করেছেন নাকি পাকিস্তানের কাছে যুদ্ধের গোপন তথ্য পাচার করেছেন। সেকারনেই রাজাকার কাহাকে বলে বিষয়টি সামনে এসে দাড়ায়।