নিরপেক্ষতার বাজার ভাল

Jul 9, 2011
কেউ কেউ কবি নয় সকলেই কবি, কথাটার মানে কি ঠিক জানা নেই। এর বক্তব্য কি এই যে কবি হিসেবে কাউকে পৃথক করা প্রয়োজন নেই কারন সকলেই ওই দলে। তাহলে প্লেটোর কথা অনুযায়ী সবাইকে রাষ্ট্র থেকে বের করে দিতে হয়। তিনি সেটাই চেয়েছিলেন। তাদের সাথে কারাপ আচরন করবেন না, ভালভাবেই বলবেন, আমার আদর্শ রাষ্ট্রে কবির প্রয়োজন নেই।
কবির প্রয়োজন না থাকলেও ব্যবসায়ীর প্রয়োজন অবশ্যই আছে। ব্যবসার মুল আদর্শের কারনেই হোক আর বাস্তবিক কারনেই হোক। আদর্শিক কারন হচ্ছে জনগনকে সেবা দেয়া। আপনি জাপানী জিনিষ কেনার জন্য জাপান যেতে পারেন না। ব্যবসায়ীর কাজ হচ্ছে জাপান থেকে জিনিষটি এনে আপনার কাছে পৌছে দেয়া এবং বিনিময়ে কিছু লাভ করা। আর বাস্তবিক কারন হচ্ছে লাভ করা। যেকাজে লাভ সেকাজ করবেন, যেভাবে লাভ বেশি সেভাবে করবেন। কখনো বেশি এনে লাভ বেশি, কখনো গুদামে জমা করে লাভ বেশি।

বিনা টিকিটের দর্শক

Jul 8, 2011
টিভি দেখতে টিকিট কাটতে হয় না। কোনমতে এটা টিভির সংস্থান করতে পারলে বিনে পয়সায় দেখা যায়। টিভির শোরুমের সামনে দাড়ালে বিশাল টিভিও দেখা যায় বিনে পয়সাতেই। ব্যক্তিগতভাবে নিজে টিভি দেখার ভক্ত নই। এমনকি খবরও না। কখনো টিভির সামনেও যাওয়া হয় না। তারপরও প্রযুক্তি যখন সুবিধে দিয়েছে তখন রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে ল্যাপটপে খোজ করা যায়, কোথাও খেলা সরাসরি দেখাচ্ছে কিনা। বিনে পয়সায় ষ্টেডিয়ামের ভেতর দেখা যায় যখন। আর তখনই, এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যাওয়ার পথে অন্য দৃশ্যও দেখা যায় ফাও হিসেবে।

বাঘে-মোষে লড়াই করে

Jul 7, 2011
বাঘে-মোষে লড়াই কথাটা কিভাবে চালু হয়েছে বোঝা কঠিন অন্তত বাস্তব যুক্তিতে মেলে না বাঘ থাকে সুন্দরবনে, সেখানে মোষ নেই কোনকালে হয়ত ছিল, বর্তমানে যে নেই সেটা শতভাগ নিশ্চিত বর্তমান বাংলাদেশে মোষ নামের যে প্রাণী দেখা যায়, যার মাংশকে গরুর মাংশ বলে চালানো হয়ে সে নিতান্তই গোবেচারা প্রাণী গরুর থেকেও নিরীহ বাঘের সাথে লড়াই করতে যাওয়ার প্রশ্নই ওঠে না
আবার লড়াই করা মোষ রয়েছে আফ্রিকায় তাকে ভয় করে না এমন প্রাণী নেই শক্তিতে পেরে ওঠে এমন প্রানীও নেই তার সাথে বাঘের লড়াই কথাটাও মানায় না কারন সেখানে বাঘ নেই অন্তত আমরা যাকে বাঘ বলি সেটা হতে পারত মোষে-সিংহে লড়াই কিন্তু আফ্রিকার মোষ এমনই প্রাণী যে নিতান্ত অনাহারে মারা যাওয়ার অবস্থা না হলে সিংহও তার ধারেকাছে যায় না
যেভাবেই হোক কথাটা চালু হয়েছে বাংলাদেশে বাঘ এবং মোষ কোনভাবে লড়াই শুরু করেছে আর যেখানে লড়াই করছে সেখানকার লতাপাতা জীবন দিচ্ছে তারা না পারে এই পক্ষে যোগ দিতে না পারে ওই পক্ষে
এদিকে লড়াইও থামার লক্ষ নেই কোন পক্ষ জেতে না, কোন পক্ষ হারে না

বাংলাদেশে বেকার নেই

Jul 6, 2011
সুখবরটা প্রথমে দিয়েছিলেন অর্থমন্ত্রী, বাজেটের সময়। তার তথ্য অনুযায়ী বাংলাদেশে বেকারের সংখ্যা ২৫ লক্ষ। শতকরা ৫ এর নিচে। অর্থনীতির হিসেবে একে স্বাভাবিক বলে ধরে নেয়া হয়। কাজেই বাংলাদেশে বেকার বলে কিছু নেই।
কথাটা একেবারেই ঠিক। দেশর অধিকাংল মানুষ অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জরিত। সবচেয়ে বেশী মানুষ জরিত কৃষি এবং মস বিষয়ক অর্থনৈতিক কর্মকান্ডে। আর কে-না জানে সবাইকেই একাজ করতে হয়। চাকরী করুন আর ব্যবসা করুন, চুরি করুন আর টেন্ডারবাজি করুন, শেয়ার ব্যবসা করুন আর ছিনতাই করুন, বাচতে হলে খেতে হয়। দিব্বি পকেটে টাকা নিয়ে চাল-মাছ কিনতে হয়। একে কি অর্থনৈতিক কর্মকান্ড বলে না!
টাকা কোন পথে কতটা পাওয়া গেল তাতে কিছু যায় আসে না। হাতে টাকা আসা অর্থ আপনি বেকার নন। ভিক্ষুক বহু টাকা আয় করে, অনেক চাকুরের চেয়েও বেশি। তাকে বেকার বলবেন কেন ? আর চাদাবাজি করে যদি কোটিপতি হওয়া যায় তাকেই বা বেকার বলবেন কোন সাহসে।

লাঠির দিকে হাত বাড়াবেন না

Jul 5, 2011
বাংলাদেশের মানুষ রাজনীতি বিষয়ে অত্যন্ত সচেতন। অন্তত আমেরিকান-ইউরোপিয়ানদের মত নিজের স্বার্থ নিয়ে জীবন কাটান না। বরং নিজের স্বার্থ বাদ দিয়ে রাজনীতির স্বার্থ দেখেন। ব্যবসা প্রতিস্ঠান বন্ধু রেখে, অফিস কামাই করে, কারখানা বন্ধ রেখে মিছিলে যান। এত সচেতনতা আর পাবেন কোথায়!
ইদানিং সচেতনতা যে আরো বেড়েছে তাতেও সন্দেহ নেই। শেয়ার বাজারের সুচকের চেয়েও দ্রুতগতিতে বাড়ছে। এরজন্য কোন সুচকের ব্যবস্থা নেই বলে গ্রাফ দেখা সম্ভব হচ্ছে না, কিন্তু যদি পত্রিকা কিংবা টিভি দেখেন তাহলে গ্রাফ প্রয়োজন হওয়ার কথা না। নাটক নির্মাতারাও ফেল মেরে যাচ্ছেন টক শো নির্মাতাদের কাছে। দুপক্ষের দুজনকে দাওয়াত করে এনে দুপাশে বসিয়ে দিন, ব্যস। ঘন্টার পর ঘন্টা অবিরাম সচেতনতাবর্ষন। মাঝেমাঝে বিজ্ঞাপনের জন্য দুচার মিনিট বিরতি।

বিবি গোলামের বাক্স

Jul 1, 2011
একসময় নাম ছিল সাহেব বিবি গোলামের বাক্স। ধারাবহিকভাবে উপস্থিত হতেন সাহেব, তারপর বিবি তারপর গোলামগন। সাহেব যখন সাহেবত্ব হারালেন তখন পরিনত হল বিবি গোলামের বাক্সে। এই বিবি নয়ত ওই বিবি, এই গোলাম গন নয়ত ওই গোলামগন। সাথে একই গোলামগন। চিড়িয়াখানা সম্পর্কে সেই কথাটা মনে আছে কি। সেখানে নানারঙের বাঘ আসে, লম্ফঝম্প করে, একসময় বিদায় হয়। খাচা খাচাই থাকে। বিবি-গোলামের বাক্সও ঠিক তেমনি। বিবি বদল হয়, গোলাম বদল হয়, বাক্স বাক্সই থাকে।
অন্য কোন ব্ক্স যদি প্রতিদ্বন্দি হয় তাহলে সেটা বন্ধ করতে হয়। সেটাও হয়েছে। একটা বাক্স প্রতিদ্বন্দিতা করেছিল কিছুদিন। সেটা বন্ধ হয়েছে এক বিবির আমলে। অনেকে আশা করেছিলেন বিবি বদল হয়ে হয়ত আবারও বাক্স খুলবে। সেটা হয়নি। তারও ভয়, যদি শেষমেশ মুল বাক্সের প্রতিদ্বন্দিতা শুরু করে। তারচেয়ে বাবা বন্ধই থাকো। দুর থেকে দেখো। বিবিসি তাদের জড়িপে বলেছে ওই বাক্স সবচেয়ে জনপ্রিয়। ওর তুলনা নেই। সবচেয়ে বড় কথা, মুল বাক্সের মত যোগ্য গোলাম কি সবখানে থাকে ?
 

Browse